সংকটকালীন সময়ে বাড়ির আশপাশেও গাছ লাগাতে হবে
- আপলোড তারিখঃ
২২-০৬-২০২০
ইং
স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কর্মসূচি অনুযায়ী বৃক্ষরোপণকালে মেয়র জিপু চৌধুরী
নিজস্ব প্রতিবেদক:
কেন্দ্রীয় কর্মসূচি অনুযায়ী চুয়াডাঙ্গা জেলা স্বেচ্ছাসেবক লীগের পক্ষ থেকে বৃক্ষরোপণ ও জনসাধারণের মধ্যে চার হাজার ফলজ ও বনজ বৃক্ষ বিতরণ করা হয়েছে। গতকাল রোববার বিকেল চারটায় চুয়াডাঙ্গা পৌর মেয়র ও জেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক ওবাইদুর রহমান চৌধুরী জিপু শহরের পুরাতন জেল খানা মোড়ে নিজ হাতে গাছের চারা রোপণ ও বৃক্ষ বিতরণ করে এ কর্মসূচির উদ্বোধন করেন।
এ সময় জেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক ও পৌর মেয়র ওবাইদুর রহমান চৌধুর জিপু বলেন, ‘কেন্দ্রীয় কর্মসূচি অনুযায়ী পরিবেশের ভারসাম্য রক্ষায় গাছের চারা রোপণ করা হচ্ছে। আজই চার হাজার ফলজ ও বনজ বৃক্ষ রোপণ এবং মানুষের মধ্যে বিতরণ করা হবে। গাছ আমাদের জীবনের সঙ্গে জড়িয়ে আছে। গাছ মানুষের উপকার করে। গাছ মানুষের পরম বন্ধু। তাই জনসাধারণকে বৃক্ষরোপণে উদ্বুদ্ধ করতে কেন্দ্রীয় কর্মসূচি অনুয়ায়ী বৃক্ষ বিতরণও করা হচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা করোনাভাইরাসের এই সংকটকালীন সময়ে বাড়ির আশপাশেও গাছ লাগানোর ওপর গুরুত্ব দিয়েছে। এক টুকরো জায়গাও ফাঁকা না রাখার জন্য তিনি বলেছেন। তাই আমাদের বিষয়টি মাথায় রাখতে হবে। ফলজ ও বনজ বৃক্ষ লাগানোর সঙ্গে সঙ্গে সবজি ও দানা জাতীয় ফসলও বাড়ির আশপাশে লাগাতে হবে।’
এ সময় উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক মতিয়ার রহমান মতি, সদস্য অধ্যক্ষ মাহাবুল ইসলাম সেলিম, মাফিজুর রহমান মাফি, আবু তাহের, খাইরুল ইসলাম, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. জানিফ এবং যুগ্ম সাধারণ সম্পাদক জাকির হুসাইন জ্যাকিসহ ১, ২, ৩, ৪ ও ৫ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ।
কমেন্ট বক্স