শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

ঝিনাইদহে ইমাম ও মুয়াজ্জিনদের মধ্যে আর্থিক অনুদান প্রদান

  • আপলোড তারিখঃ ২২-০৬-২০২০ ইং
ঝিনাইদহে ইমাম ও মুয়াজ্জিনদের মধ্যে আর্থিক অনুদান প্রদান
ঝিনাইদহ অফিস: ঝিনাইদহে ইমাম ও মুয়াজ্জিনদের মধ্যে আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়েছে। গতকাল রোববার সকালে ইসলামিক ফাউন্ডেশনের কার্যালয়ে এ চেক বিতরণ করা হয়। ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক আব্দুল হামিদ খানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক সরোজ কুমার নাথ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভুটিয়ারগাতী আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আবু বকর ছিদ্দীক ও ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড অফিসার মিজানুর রহমান। এসময় জেলা প্রশাসক সরোজ কুমার নাথ করোনার সংক্রমন রোধে সাধারণ মানুষকে স্বাস্থ্যবিধি মানতে উৎসাহ দেওয়ার জন্য ইমামদের প্রতি আহ্বান জানান। পরে জেলার ৭২ জন ইমাম ও মুুয়াজ্জিনদের মধ্যে ইমাম-মুয়াজ্জিন কল্যাণ ট্রাস্টের ৩ লাখ ৬০ হাজার টাকার চেক বিতরণ করা হয়।


কমেন্ট বক্স
notebook

কার্পাসডাঙ্গায় কাচামাল ব্যবসায়ীর ছু*রিকাঘা*তে ফল ব্যবসায়ী মধু নি*হ*ত