শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

হানুরবাড়াদীতে বিদ্যুতস্পৃষ্টে দুটি গরুর মৃত্যুর ঘটনায় ভিন্ন মত

  • আপলোড তারিখঃ ২১-০৬-২০২০ ইং
হানুরবাড়াদীতে বিদ্যুতস্পৃষ্টে দুটি গরুর মৃত্যুর ঘটনায় ভিন্ন মত
গত ১৩ জুন শনিবার চুয়াডাঙ্গার একটি স্থানীয় দৈনিকে শেষ পৃষ্ঠায় ‘চুয়াডাঙ্গার হানুরবাড়াদীতে বিদ্যুতস্পৃষ্টে কৃষকের দুটি গরুর মৃত্যু, সেচ পাম্প মালিক বেল্টুর বিরুদ্ধে থানায় অভিযোগ’ শীর্ষক সংবাদের বিরুদ্ধে ১৬ জুন প্রতিবাদ জানান সেচ পাম্প মালিক বেল্টুর পিতা ইমরান আলী বিশ্বাস। এ প্রতিবাদে ইমরান আলী বিশ্বাস মিথ্যা তথ্য দিয়েছে জানিয়ে প্রতিবাদের প্রতিবাদ জানিয়েছেন, হানুরবাড়াদী গ্রামের কৃষক গণি মণ্ডলের ছেলে বাহারউদ্দিন, আফসার মালিতার ছেলে আতিয়ার ও দাউদ মণ্ডলের ছেলে মালেক। গতকাল শনিবার এক লিখিত প্রতিবাদলিপিতে তাঁরা জানান, ক্ষতিগ্রস্ত গরুর মালিক বাদী থানায় যে অভিযোগ করেছে, সেই মামলাটি ঠিক আছে। হানুরবাড়াদী কাজি পাড়ার ইমরান মেম্বারের ছেলে বেল্টু ডিঙ্গেদহ আনসার ক্যাম্পের নিকট হতে বিদ্যুতের সংযোগ নিয়ে সেচ পাম্পের মোটর চালিয়ে আসছে। তার সংযোগের পোলের ঠেকিয়ে (টানা তাঁর বা পেলা তাঁর) রাখা তারে কারেন্টের সংযোগ হয়ে যায়। এই তারেই ঐ গুরু বিদ্যুতস্পৃষ্ট হয়ে মারা যায়। কিন্তু ইমরান প্রতিবাদে জানিয়েছে, আমাদের তিনজনের বিদ্যুতের তাঁর লিক হয়ে পোলের সংযোগ পেলা তাঁরের সাথে বিদ্যুত সংযোগ হয়ে আহসানের দুটি গরু মারা যায়। প্রকৃতপক্ষে তা সত্য নয়। বেল্টুর প্রতিবাদে দেওয়া তথ্য মিথ্যা, ভ্রান্ত এবং উদ্দেশ্যপ্রণোদিত। আমাদের তিনজনের কারো তারই ঐ পোলে নেই। আমাদের লাইনের তাঁর ঐ পোল থেকে ২ শ মিটার দূরে আরেকটি পোলের সাথে এবং আগেও কখনো ঐ পোলে ছিল না। একই পোল থেকে পিডিবির লাইন টানা হলেও, আমাদের পাম্প অন্য মাঠে হওয়ায় আমাদের লাইন পল্লী বিদ্যুতের আরেকটি পোলের মাধ্যমে পাম্প পর্যন্ত টেনে নেওয়া। আর যেই পোলটিতে গরু মারা গেছে, সেই পোলটি ইমরানের পিডিবির পোল, যেটিতে শুধুমাত্র ইমরানের লাইনের তার আছে। আর গরু মারা যাওয়ার কারণে ইমরানের লাইন পিডিবি এখনো কেটে রেখেছে। সুতরাং, ইমরানের প্রতিবাদের আমরা প্রতিবাদ জানাচ্ছি। আমাদের দাবি, সরেজমিনে যেয়ে যাচাই-বাছাই করে সঠিক তথ্য নিয়ে কর্তৃপক্ষ পরবর্তী ব্যবস্থা গ্রহণ করবে।


কমেন্ট বক্স
notebook

কার্পাসডাঙ্গায় কাচামাল ব্যবসায়ীর ছু*রিকাঘা*তে ফল ব্যবসায়ী মধু নি*হ*ত