শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

আমঝুপিতে মউকের উদ্যোগে পুষ্টি সমৃদ্ধ খাবার বিতরণ

  • আপলোড তারিখঃ ২১-০৬-২০২০ ইং
আমঝুপিতে মউকের উদ্যোগে পুষ্টি সমৃদ্ধ খাবার বিতরণ
প্রতিবেদক, আমঝুপি: করোনাভাইরাস ছড়িয়ে পড়ায় বিভিন্ন ধরনের সমস্যার মুখোমুখী হয়েছেন নানা পেশার মানুষ। বিশেষ করে ষাটোর্ধ্ব বিধবা নারী ও বিপত্নীক পুরুষ পরিবার রয়েছে বিভিন্ন সমস্যায়। এ সময়ে তাদেরকে খোঁজখবর নেওয়া এবং সঠিক পরিচর্যার ঘাটতি দেখা দিয়েছে। স্থানীয় মানবাধিকার সংগঠন মানব উন্নয়ন কেন্দ্র মউক, এসব লোকজনের পাশে দাঁড়াতে এক বিশেষ কর্মসূচি গ্রহণ করেছে। মাসব্যাপী করোনা প্রতিরোধে সচেতনতা সৃষ্টি ও অসহায় মানুষের পাশে দাঁড়াতে এক বিশেষ উদ্যোগ গ্রহণ করে। কর্মসূচির অংশ হিসেবে গতকাল শনিবার বেলা তিনটার দিকে মেহেরপুর সদর উপজেলার ছয়টি গ্রামের শতাধিক বিধবা নারী ও বিপত্নিক পুরুষের মধ্যে স্বাস্থ্যবিধি মেনে বিভিন্ন ধরনের পুষ্টি সমৃদ্ধ খাবার বিতরণ করে। মউক-এর নির্বাহী প্রধান আশাদুজ্জমান সেলিম সদর উপজেলার চাঁদবিল, আমঝুপি, মদনা, যাদবপুর ও কোলা গ্রামের শতাধিক ষাটোর্ধ্ব এসব ব্যক্তির মধ্যে পুষ্টি সমৃদ্ধ খাবার প্যাকেট বিতরণ করেন। এ সময় মউকের ১০ সদস্যের একটি স্বেচ্ছাসেবক দল খাদ্যসামগ্রী বিতরণ কাজে সহযোগিতা করেন।


কমেন্ট বক্স
notebook

কার্পাসডাঙ্গায় কাচামাল ব্যবসায়ীর ছু*রিকাঘা*তে ফল ব্যবসায়ী মধু নি*হ*ত