শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

অটোমিলের বিষাক্ত বর্জে লাখ লাখ টাকার মাছের ক্ষতি!

  • আপলোড তারিখঃ ২১-০৬-২০২০ ইং
অটোমিলের বিষাক্ত বর্জে লাখ লাখ টাকার মাছের ক্ষতি!
প্রতিবেদক, হাসাদাহ: জীবননগর উপজেলা বাঁকা ব্রিক ফিল্ডের নিকট সাথী অটো রাইচ মিলের বিষাক্ত বর্জের বিষক্রিয়ার কারণে এক মৎসচাষির প্রায় পাঁচ লক্ষ টাকার মাছ মারা গেছে বলে অভিযোগ উঠেছে। অভিযোগ করেন ওই এলাকার মৎস চাষি জিল্লুর রহমান। অভিযোগ সুত্রে জানা যায়, জীবননগর বাঁকা ব্রিক ফিল্ডের নিকট অবস্থিত সাথী অটো রাইচ মিলের বিষাক্ত বর্জের কারণে মিলের নিকটবর্তী অবস্থিত পুকুরে মৎসচাষি বাঁকা গ্রামের শুকুর আলী মাস্টারের ছেলে জিল্লুর রহমানের প্রায় সাড়ে পাঁচ বিঘা জলাকারের প্রায় পাঁচ লক্ষ টাকার মাছ মারা গেছে বলে অভিযোগ করেছেন মৎস চাষি জিল্লুর রহমান। তিনি জানান, ‘মিল মালিক কর্তৃপক্ষের কাছে আমি এই বিষয়টি নিয়ে অনেকবার জানিয়েছি। তারা আমাদের কথার কোনো গুরুত্ব দেয়নি।’ এদিকে, বিষয়টি নিয়ে মিল মালিক কর্তৃপক্ষের সাথে কথা বললে তারা জানায়, ‘ইতিটপূর্বে এই বিষয়টি নিয়ে আমাদের কেউ কিছুই বলেনি। জানালে অবশ্যাই এই ধরণের ক্ষতি হবার আগে প্রয়োজনীয়ও ব্যবস্থা গ্রহণ করা হত।’ শেষ খবর পাওয়া পর্যন্ত অভিযুক্ত মিল মালিকে বিরুদ্ধে জীবননগর থানায় একটা লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।


কমেন্ট বক্স
notebook

কার্পাসডাঙ্গায় কাচামাল ব্যবসায়ীর ছু*রিকাঘা*তে ফল ব্যবসায়ী মধু নি*হ*ত