ঝিনাইদহ অফিস:
ঝিনাইদহের মধুহাটি ইউনিয়নের জিয়ালা গ্রামে বজ্রপাতে লিটন (৫০) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার দুপুরে মাঠে ধানের চারা ফেলতে গিয়ে বজ্রপাতে তিনি মারা যান। লিটন মিয়া জিয়ালা গ্রামের ইসলাম মিয়ার ছেলে। তাঁর মৃত্যুতে গ্রামে শোকের ছায়া নেমে এসেছে।