ঝিনাইদহে সাপের কামড়ে কলেছাত্রের মৃত্যু
- আপলোড তারিখঃ
২০-০৬-২০২০
ইং
প্রতিবেদক, ঝিনাইদহ:
ঝিনাইদহে সাপের কামড়ে সোহেল মিয়া (১৮) নামের এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে। গত বৃহস্পতিবার রাতে মাঠে মাছ পাহারা দিতে গেলে এ ঘটনা ঘটে।
জানা যায়, ঝিনাইদহ সদরের কালিপোতা মাঠে নিজস্ব পুকুরে মাছ পাহারা দেওয়ার জন্য রাতে কুঁড়েঘরে শুয়েছিলেন সোহেল। মাঝরাতে প্রসাব করতে বাইরে গেলে সাপ তাঁর গোপন অঙ্গে দংশন করে। প্রাথমিক অবস্থায় তাঁর পরিবারের লোকজন তাঁকে উদ্ধার করে গাড়ামারা গ্রামের খোকন ওঁঝার মাধ্যমে বিষ নামাতে ব্যর্থ হয়। সেখানে তাঁর অবস্থার অবনতি হলে প্রথমে ঝিনাইদহ সদর হাসপাতাল ও পরে ঢাকা নেওয়ার পথে ফরিদপুর পৌঁছালে তাঁর মৃত্যু হয়। সোহেল ঝিনাইদহ সদর উপজেলার বাইশের দাইড় গ্রামের মোহাম্মদ আলীর ছেলে। তিনি রামচন্দ্রপুর স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণির ছাত্র।
নিহতের স্বজন আমির মেম্বার জানান, সোহেলদের নিজস্ব পুকুর আছে। রাতে মাছ পাহারার জন্য অনেক সময় রাতে তিনি সেখানে অবস্থান করেন। মধ্যরাতে পুকুর পাড়ে প্রসাব করতে গেলে সাপ তাঁকে দংশন করে। শুক্রবার সকালে ঝিনাইদহ সদর হাসপাতালে তাঁকে ভর্তি করা হয়। পরে তাঁকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা নেওয়ার পথে বেলা তিনটার দিকে ফরিদপুর পৌঁছালে তাঁর মৃত্যু হয়। সোহেলের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। এদিকে, তাঁর মৃত্যুতে হলিধানী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল আজিজ মাস্টার ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান মতিয়ার রহমান শোক প্রকাশ করেছেন।
কমেন্ট বক্স