শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

পাগলাকানাই-চণ্ডিপুরের ডেফলবাড়ি সড়কের নাজুক অবস্থা

  • আপলোড তারিখঃ ২০-০৬-২০২০ ইং
পাগলাকানাই-চণ্ডিপুরের ডেফলবাড়ি সড়কের নাজুক অবস্থা
ঝিনাইদহ অফিস: ঝিনাইদহের ব্যস্তময় সড়ক পাগলাকানাই থেকে চণ্ডিপুর বাজার রাস্তার বিভিন্ন স্থানে ভেঙে খাদের সৃষ্টি হয়েছে। বছর খানেক আগেই রাস্তাটির বিভিন্ন অংশে মেরামত করা হয়েছে। চণ্ডিপুর গ্রামের মামুন সোহাগ জানান, আগের তুলনায় রাস্তাটি ভালো হওয়ায় এই সড়কটি ঝিনাইদহ থেকে কোটচাঁদপুর-মহেশপুর যাওয়ার নিরাপদ রুট হিসেবে ব্যবহৃত হচ্ছে। প্রতিদিন এই সড়ক দিয়ে মহেশপুর, কোটচাঁদপুর, জীবননগরসহ বিভিন্ন গ্রামে মানুষ যাতায়াত করেন। কিন্তু সড়কের বিভিন্ন স্থানে ভেঙে মরণ ফাঁদে পরিণত হয়েছে। তিনি জানান, কুমড়াবাড়িয়া ইউনিয়নের ডেফলবাড়ি বাজার পার হয়ে মসজিদ সংলগ্ন রাস্তাটির বেজ ভেঙে খোয়া ও পিস উঠে গেছে। কদিনের টানা বৃষ্টিতে সেখানে এক বিপজ্জনক অবস্থা তৈরি হয়েছে। স্থানীয়রা জানান, এই ভাঙা স্থানে যাত্রীসহ গাড়ি উল্টে যাচ্ছে। কোনো সময় ট্রাকের চাকা ভেঙে বন্ধ হচ্ছে যান চলাচল। সড়কটিতে আমা ইটের খোয়া, ইট আর বালি ফেলে সমাধান করার চেষ্টা করা হলেও কাজের কাজ কিছুই হয়নি। ফলে প্রতিদিন ডেফলবাড়ি, গান্না, চণ্ডিপুর, শৈলমারী ও বাজার গোপালপুরগামী হাজারো মানুষ বেহাল সড়কে চলাচল করতে দুর্ভোগ পোহাচ্ছে। তথ্য নিয়ে জানা গেছে, কালুহাটি স্কুল থেকে কদমতলা মোড় পর্যন্ত রাস্তাটিও নাজুক। এলাকার মেম্বার ও চেয়ারম্যানেরা এসব বিষয়ে সংশ্লিষ্ট দপ্তরগুলোতে চিঠি দিয়ে প্রতিকার চাইতে পারে বলে এলাকাবাসী মনে করলেও তারা এদিকে খেয়াল করেন না বলে অভিযোগ।


কমেন্ট বক্স
notebook

কার্পাসডাঙ্গায় কাচামাল ব্যবসায়ীর ছু*রিকাঘা*তে ফল ব্যবসায়ী মধু নি*হ*ত