কালীগঞ্জে ধর্ষণের শিকার সেই শিশুটির দায়িত্ব নিলেন পেীর মেয়র আশরাফ
- আপলোড তারিখঃ
২০-০৬-২০২০
ইং
রিয়াজ মোল্লা, কালীগঞ্জ:
ঝিনাইদহ কালীগঞ্জে সৎ বাবা কর্তৃক ধর্ষণের শিকার সেই শিশুটির চিকিৎসার দায়িত্ব নিলেন পৌরসভার মেয়র আশরাফুল আলম আশরাফ। এমপির নির্দেশে গতকাল শুক্রবার সকালে তিনি ধর্ষণের শিকার ওই শিশুর মায়ের হাতে ওষুধ ক্রয়ের জন্য নগদ সহায়তা তুলে দেন।
জানা যায়, ১২ জুন পঞ্চম শ্রেণিতে পড়ুয়া ১১ বছরের ওই মেয়েটি ধর্ষণের শিকার হয়। এর তিন দিন পর তার মায়ের অভিযোগে কালীগঞ্জ পৌর মেয়রের সহযোগিতায় ধর্ষক সৎ বাবা রেজাউল মণ্ডল আটক হন। ওই শিশুটির মা জানান, ধর্ষণের শিকার হয়ে তাঁর শিশু মেয়েটি ক্রমেই অসুস্থ হয়ে পড়ছিল। গত বুধবার ধর্ষক সৎ বাবা আটকের পর পুলিশ ওই শিশুটির ডাক্তারি পরীক্ষার জন্য ঝিনাইদহ সদর হাসপাতালে পাঠায়। চিকিৎসকেরা জানিয়েছেন, তাঁর শারীরিক অবস্থা বেশ দূর্বল। ভালো চিকিৎসা করতে হবে, এ জন্য ব্যবস্থাপত্র লিখে দিয়েছেন। কিন্তু হতদরিদ্র ময়োর পক্ষে তাঁর চিকিৎসার ওই অর্থ জোগাড় করা একেবারেই অসম্ভব ছিল। সর্বশেষ কোনো উপায় না পেয়েই অসহায় মা গত বৃহস্পতিবার সন্ধ্যায় কালীগঞ্জ প্রেসক্লাবের সাংবাদিকদের দ্বারস্থ হন। এ সময় সাংবাদিকেরা তাৎক্ষণিক বিষয়টি পৌর মেয়রকে অবহিত করেন। এরপর পৌর মেয়র বিষয়টি স্থানীয় এমপি ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারকে জানালে তাঁরই নির্দেশে চিকিৎসার দায়িত্ব নেন মেয়র।
মেয়র আশরাফ জানান, ধর্ষণের শিকার ওই শিশুটির মা একজন হতদরিদ্র মহিলা। শহরের হোটেল-রেস্টুরেন্টে পানি টানার কাজ করেন। তাঁর দূরাবস্থায় চিকিৎসার অভাবে মেয়েটির জীবন বিপন্ন হতে পারে ভেবেই তিনি স্থানীয় এমপির পরামর্শে আর্থিক সহায়তা দিয়েছেন। এছড়াও মেয়েটি সুস্থ না হওয়া পর্যন্ত সার্বিক দায়িত্ব নিবেন বলেও আশ্বাস দেন তিনি।
কমেন্ট বক্স