শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

পুলিশ সুপার পদে পদোন্নতি পেলেন আকরামুল হক বিশ্বাস

  • আপলোড তারিখঃ ১৯-০৬-২০২০ ইং
পুলিশ সুপার পদে পদোন্নতি পেলেন আকরামুল হক বিশ্বাস
প্রতিবেদক, সরোজগঞ্জ: চুয়াডাঙ্গার কৃতী সন্তান নাটোরের অতিরিক্ত পুলিশ সুপার আকরামুল হক বিশ্বাস পুলিশ সুপার পদে পদোন্নতি দিয়ে বগুড়া পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনে (পিবিআই) বদলি করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব ধনঞ্জয় কুমার দাস স্বারক্ষিত সারা দেশে ২১৫ জন পুলিশ সুপারের পদমর্যাদার অতিরিক্ত পুলিশ সুপারের পদায়নের আদেশ গণমাধ্যমে প্রকাশিত হয়। ২১৫ জনের মধ্যে ১৩৭ নম্বরে পুলিশ সুপারের পদমর্যাদার নাটোরের অতিরিক্ত পুলিশ সুপার আকরামুল হক বিশ্বাসকে পিবিআই বগুড়া জেলার পুলিশ সুপার হিসেবে পদায়ন করা হয়েছে। আকরামুল হক বিশ্বাস ২০১৮ সালের ৭ সেপ্টেম্বর নাটোর জেলায় অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে যোগদান করেন। আকরামুল হক বিশ্বাস চুয়াডাঙ্গা সদরের শঙ্করচন্দ্র ইউনিয়নের যুগিরহুদা বাজারপাড়ার মৃত বীর মুক্তিযোদ্ধা হাজি আতর আলী বিশ্বাসের সেজ ছেলে। তিনি পুলিশ সুপার হিসেবে পদোন্নতি পাওয়ায় সরোজগঞ্জ এলাকাবাসী তাঁকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। এ ছাড়া তাঁর পরিবার ও আত্মীয়-স্বজনের পক্ষ থেকে তাঁর জন্য দোয়া চাওয়া হয়েছে।


কমেন্ট বক্স
notebook

কার্পাসডাঙ্গায় কাচামাল ব্যবসায়ীর ছু*রিকাঘা*তে ফল ব্যবসায়ী মধু নি*হ*ত