শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

জীবননগর পুলিশের করোনাভাইরাস সম্পর্কে সচেতনতামূলক প্রচারণা

  • আপলোড তারিখঃ ১৯-০৬-২০২০ ইং
জীবননগর পুলিশের করোনাভাইরাস সম্পর্কে সচেতনতামূলক প্রচারণা
জীবননগর অফিস: জীবননগর থানার পুলিশ করোনাভাইরাস সম্পর্কে সচেতনতামূলক প্রচারণা চালিয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে জীবননগর শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে সাধারণ মানুষকে মহামারি করোনাভাইরাস সম্পর্কে সচেতনতা, শতভাগ মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করা এবং নিয়মিত হাত মুখ পরিস্কার করা নিয়ে সচেতনতামূলক এ প্রচারণা চালানো হয়। এ সময় উপস্থিত ছিলেন জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম, জীবননগর থানার ওসি (তদন্ত) ফেরদৌস ওয়াহিদসহ থানা পুলিশের সদস্যরা।


কমেন্ট বক্স
notebook

কার্পাসডাঙ্গায় কাচামাল ব্যবসায়ীর ছু*রিকাঘা*তে ফল ব্যবসায়ী মধু নি*হ*ত