জীবননগরে করোনা আক্রান্তদের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ
- আপলোড তারিখঃ
১৯-০৬-২০২০
ইং
জীবননগর অফিস:
জীবননগর উপজেলায় করোনা রোগী ও লকডাউনে থাকা ব্যক্তিদের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে বিঅ্যান্ডটির চেয়ারম্যান ও বিএনপি নেতা ইঞ্জিনিয়ার মোখলেচুর রহমার টিপু তরফদারের নিজস্ব উদ্যোগে এ খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। জীবননগর উপজেলার ৮টি ইউনিয়ন ও একটি পৌরসভার মহামারি করোনাভাইরাসে আক্রান্ত ১৩ জন এবং লকডাউনে থাকা ১৮ জন অসহায় মানুষের মধ্যে ৩০ কেজি চাল, ১৫ কেজি আলুসহ নগদ আড়াই হাজার করে টাকা বিতরণ করেন ইঞ্জিনিয়ার মোখলেচুর রহমান টিপু তরফদার। এ সময় উপস্থিত ছিলেন জীবননগর পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মাহাতাব উদ্দিন চুন্নু, বিএনপির নেতা তানভির আহম্মেদ রাজিব, ঝণ্টু মেম্বার, মাসুদ, ইসরাফিল, হারুন, ইউনুস প্রমুখ।
কমেন্ট বক্স