শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

শৈলকুপার বাসিন্দা করোনায় ঢাকায় মৃত্যু

  • আপলোড তারিখঃ ১৯-০৬-২০২০ ইং
শৈলকুপার বাসিন্দা করোনায় ঢাকায় মৃত্যু
ঝিনাইদহ অফিস: ঝিনাইদহের শৈলকুপার বাসিন্দা সবুর মণ্ডল (৪৫) নামের এক ব্যাংক কর্মকর্তা করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ঢাকায় মৃত্যুবরণ করেছেন। গতকাল বৃহস্পতিবার সকালে ঢাকার বেসরকারি আনোয়ার খান মডেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। সবুর মণ্ডল ঢাকায় সোনালী ব্যাংকের সহকারী ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন। তিনি শৈলকুপা উপজেলার ধলরাহচন্দ্র ইউনিয়নের উলুবাড়িয়া গ্রামের মৃত সোবাহান মণ্ডলের ছেলে। তাঁর স্ত্রীসহ দুই ছেলে ও মেয়ে করোনায় আক্রান্ত। পারিবারিক সূত্রে জানা গেছে, ৭ জুন তাঁর দেহে করোনা পজেটিভ ধরা পড়ে। পরে অবস্থার অবনতি হলে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। বৃহস্পতিবার সকালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। লাশ আসার পর মৃত ব্যাংকারের জানাজা ও দাফন তাঁর গ্রামের বাড়িতে ইসলামিক ফাউন্ডেশনের সদস্যদের মাধ্যমে হবে বলে নিশ্চিত করেছেন তাঁর নিকটতম আত্মীয়-স্বজন। উল্লেখ্য, এ নিয়ে ঝিনাইদহের বাসিন্দা এমন ৬ জন ব্যক্তি করোনায় মৃত্যুবরণ করলেন। এদের মধ্যে ৪ জন ঢাকায় ও ২ জন ঝিনাইদহে মারা গেছেন। এরা হলেন- শৈলকুপায় সবুর মণ্ডল, কবিরপুরের গোপাল কৃষ্ণ সাহা, হরিণাকুণ্ডুর জোড়াদহ গ্রামের শরিফুল, হরিশপুরের জয়নুল আবেদিন ও তাঁর ভাই খয়বার আলী এবং ঢাকার বেসরকারি ব্যাংকের কর্মকর্তা কালীগঞ্জের কুল্যাপাড়া গ্রামের ফয়েজ উদ্দীন।


কমেন্ট বক্স
notebook

কার্পাসডাঙ্গায় কাচামাল ব্যবসায়ীর ছু*রিকাঘা*তে ফল ব্যবসায়ী মধু নি*হ*ত