শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

গাংনীতে স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে বৃক্ষরোপণ

  • আপলোড তারিখঃ ১৯-০৬-২০২০ ইং
গাংনীতে স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে বৃক্ষরোপণ
গাংনী অফিস: মেহেরপুরের গাংনী উপজেলা স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে সরকারি পরিত্যক্ত জমিতে বৃক্ষরোপণ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে গাংনী উপজেলা পরিষদ চত্বরে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম সোবহান। উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক আবুল বাশারের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক ওয়ালিদ আল জাবের প্লাবন, উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আসিফ ইকবাল অনিক, ছাত্রলীগের নেতা সাইফ হাসান কৌশিকসহ স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ। জেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম সোবহান বলেন, কেন্দ্রীয় নেতৃবৃন্দদের আহ্বায়নে মেহেরপুরের গাংনী, মুজিবনগর ও সদর উপজেলার বিভিন্ন স্থানে এ বৃক্ষরোপণ করা হবে।


কমেন্ট বক্স
notebook

কার্পাসডাঙ্গায় কাচামাল ব্যবসায়ীর ছু*রিকাঘা*তে ফল ব্যবসায়ী মধু নি*হ*ত