শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

আলমডাঙ্গার হারদীতে বিষপানে যুবকের আত্মহত্যা

  • আপলোড তারিখঃ ১৯-০৬-২০২০ ইং
আলমডাঙ্গার হারদীতে বিষপানে যুবকের আত্মহত্যা
আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গার হারদীতে মহিবুল ইসলাম (১৮) নামের এক যুবক বিষপানে আত্মহত্যা করেছে। গতকাল বৃহস্পতিবার ভোর তিনটার দিকে ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। নিহত মহিবুল ইসলাম হারদী চেয়ারম্যানপাড়ার আনোয়ার হোসেনের ছোট ছেলে। জানা যায়, ১৩ জুন শনিবার সকাল ১০টার দিকে বিষপান করেন মহিবুল। পরিবারের সদস্যরা এ সময় তাঁকে নিকটস্থ আলমডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হারদীতে নিয়ে যান। সেখানে তাঁর অবস্থার অবনতি হলে তাঁকে কুষ্টিয়া জেনারেল হাসপাতাল ও পরে ঢাকায় নেওয়া হয়। ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় গতকাল বৃহস্পতিবার ভোরের দিকে তাঁর মৃত্যু হয়। স্থানীয় সূত্রে জানা যায়, মহিবুল গোপনে বিয়ে করেন। সেই মেয়ের একটি বাচ্ছা আছে, তা তিনি জানতেন না। এ নিয়ে পারিবারিক ঝামেলা তৈরি হওয়ায় তিনি আত্মহত্যা করেন। আলমডাঙ্গা থানা পুলিশের এসআই আব্দুর রহিম ঘটনার সুরতহাল প্রতিবেদন তৈরি করেন। এ ঘটনায় আলমডাঙ্গা থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। গতকাল বেলা দুইটার দিকে গ্রামের কবরস্থানে জানাজা শেষে তাঁর দাফনকার্য সম্পন্ন করা হয়।


কমেন্ট বক্স
notebook

কার্পাসডাঙ্গায় কাচামাল ব্যবসায়ীর ছু*রিকাঘা*তে ফল ব্যবসায়ী মধু নি*হ*ত