শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

কার্পাসডাঙ্গা-মুন্সিপুর সড়কে পাটবোঝায় ট্রাক উল্টে খাদে

  • আপলোড তারিখঃ ১৯-০৬-২০২০ ইং
কার্পাসডাঙ্গা-মুন্সিপুর সড়কে পাটবোঝায় ট্রাক উল্টে খাদে
প্রতিবেদক, কার্পাসডাঙ্গা: দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা-মুন্সিপুর সড়কের গালকাটি চারা নামক স্থানে ভাঙা রাস্তায় পাটবোঝায় ট্রাক উল্টে খাদে পড়েছে৷ গতকাল বৃহস্পতিবার বিকেল সাড়ে চারটার দিকে কুতুবপুর থেকে ছেড়ে কার্পাসডাঙ্গা অভিমুখে আসা পাটবোঝায় ট্রাকটি গালকাটি চারা নামক স্থানে ভাঙা রাস্তায় এসে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে খাদে পড়ে যায়৷ প্রত্যক্ষদর্শীরা জানান, কার্পাসডাঙ্গা-মুন্সিপুর সড়কটির গালকাটি চারা নামক স্থানে ভাঙা রাস্তায় এক বছর ধরে লোহার পাটাতন দেওয়া ছিল। গত বুধবার কার্পাসডাঙ্গা ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ-কর্মচারীদের উদ্যোগে লোহার পাটাতন সরিয়ে সেখানে ইটের খোয়া দিয়ে মেরামত করে যাতায়াতের উপযোগী করা হয়৷ কিন্তু পাটবোঝায় ট্রাকটি মেরামত করা স্থানটি পার হতে গেলে ট্রাকের চাকা বসে রাস্তা ধসে যায় এবং ট্রাকটি উল্টে খাঁদে পড়ে যায়। ফলে রাস্তাটিতে বড় বড় গর্তের সৃৃৃষ্টি হয় এবং রাস্তাটি যাতায়াতের অনুপযোগী হয়ে পড়ে। অথচ এই রাস্তা দিয়ে প্রতিদিন হাজার হাজার লোক চলাচল করে। যাতায়াতের অনুপযোগী এই রাস্তাটির বেহাল দশায় এখন মরণ ফাঁদে পরিণত হয়েছে। তাই এমন পরিস্থিতিতে যাতায়াতের ভোগান্তি লাঘবে রাস্তাটি দ্রুত সংস্কারের দাবি জানিয়ে যথাযথ কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করছেন এলাকার সচেতন মহল।


কমেন্ট বক্স
notebook

কার্পাসডাঙ্গায় কাচামাল ব্যবসায়ীর ছু*রিকাঘা*তে ফল ব্যবসায়ী মধু নি*হ*ত