করোনা মৃত সোলাইমান হকের স্ত্রী করোনা পজেটিভ,
- আপলোড তারিখঃ
১৮-০৬-২০২০
ইং
আইসোলেসনে চিকিৎসাধীন পরিবারের অন্য ৫ সদস্যের নমুনা সংগ্রহ
নিজস্ব প্রতিবেদক:
করোনা আক্রান্ত হয়ে মৃত ব্যাংক কর্মী সোলাইমান হকের স্ত্রী বিলকিছ বেগমের করোনা রিপোর্ট ও পজেটিভ এসেছে। আজ সকাল সাড়ে ১০টায় তাঁকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের আইসোলেশনে নেওয়া হয়েছে। বুধবার ( ১৭ জুন) একই দিনে দর্শনায় আরও তিনজনের করোনা শনাক্ত হয়েছে। আক্রান্তরা হলেন, দর্শনা থানার দুইজন পুলিশ সদস্য ও দর্শনা বাসস্ট্যান্ড পাড়ার ইমাম ওসমান গণি। এ ঘটনায় বুধবার রাতেই দর্শনা বাসস্ট্যান্ডপাড়ার মৃত সোলাইমান হকের বাড়ি ও করোনা আক্রান্ত ইমাম ওসমান গণির বাড়িটিও লকডাউন করা হয়েছে।
এদিকে, গতকাল সকালে করোনা আক্রান্ত হয়ে মৃত সোলাইমান হকের পরিবারের আরও পাঁচ সদস্যের নমুনা সংগ্রহ করা হয়েছে। ইমাম ওসমান গনির পরিবারের সদস্যদেরও নমুনা আগামীকাল শুক্রবার সংগ্রহ করা হবে। বিস্তারিত আগামীকাল দৈনিক সময়ের সমীকরণ পত্রিকার পাতায়...
কমেন্ট বক্স