ঝিনাইদহে ২৪ ঘণ্টায় ১৫ জন করোনায় আক্রান্ত
- আপলোড তারিখঃ
১৮-০৬-২০২০
ইং
ঝিনাইদহ অফিস:
ঝিনাইদহে ২৪ ঘণ্টায় নতুন করে আরও ১৫ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় করোনা মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১১৯ জন। সিভিল সার্জন ডা. সেলিনা বেগম জানান, গতকাল বুধবার সকালে যশোর ও কুষ্টিয়া ল্যাব থেকে ঝিনাইদহে ১১১টি রিপোর্ট এসেছে। এর মধ্যে ১৫টি পজেটিভ। আক্রান্তদের মধ্যে সদর উপজেলায় ৩, কালীগঞ্জ উপজেলায় ৩ জন, শৈলকুপা উপজেলায় ৪ জন, হরিণাকুণ্ডুর ২ জন, কোটচাঁদপুরের ২ জন ও মহেশপুর উপজেলায় ১ জন। আক্রান্ত ১১৯ জনের মধ্যে সুস্থ হয়েছেন ৪৩ জন।
কমেন্ট বক্স