মেহেরপুরে করোনা উপসর্গ নিয়ে গৃহবধূর মৃত্যু
- আপলোড তারিখঃ
১৮-০৬-২০২০
ইং
মেহেরপুর অফিস:
মেহেরপুরে করোনা উপসর্গ নিয়ে ফাতেমা খাতুন (৩০) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে। গতকাল বুধবার দুপুরে মেহেরপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। ফাতেমা খাতুন মেহেরপুর সদর উপজেলার মায়ামারি গ্রামের বাসিন্দা। মেহেরপুর জেনারেল হাসপাতালের তত্বাবধায়ক ডা. রফিকুল ইসলাম জানান, সর্দি, কাঁশি, জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে ফাতেমা খাতুন মেহেরপুর জেনারেল হাসপতালে ভর্তি হন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। মেহেরপুরের সিভিল সার্জন ডা. নাসির উদ্দীন জানান, করোনা উপসর্গ থাকায় ফাতেমা খাতুনের নমুনা সংগ্রহ করা হয়েছে। নমুনা পরীক্ষার ফলাফল পাওয়ার পর গৃহবধূ করোনা আক্রান্ত ছিলেন কি না, নিশ্চিত হওয়া যাবে। এদিকে, মুজিবনগরে বিপাশা নামের এক স্কুলছাত্রী করোনা উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে এমন সংবাদ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। তবে করোনা উপসর্গ নিয়ে বিপাশার মৃত্যু হয়নি বলে জানিয়েছেন সিভিল সার্জন। বিপাশার শারীরিক দূর্বলতা ছিল। সে স্ট্রোক অথবা অন্য কোনো কারণে মারা গেছে বলে জানান তিনি। মৃত্যুর পূর্বে তার করোনার উপসর্গ ছিল না। ফলে বিপাশার কোনো নমুনা সংগ্রহ করা হয়নি।
কমেন্ট বক্স