শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

করোনা : মেহেরপুর জেলাকে গ্রিন জোন ঘোষণা

  • আপলোড তারিখঃ ১৮-০৬-২০২০ ইং
করোনা : মেহেরপুর জেলাকে গ্রিন জোন ঘোষণা
মেহেরপুর অফিস: মেহেরপুর জেলাকে গ্রিন জোন ঘোষণা করেছে জেলা করোনা প্রতিরোধ কমিটি। গতকাল বুধবার বেলা সাড়ে ১১টার দিকে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে জনপ্রশাসন প্রতিমন্ত্রী অধ্যাপক ফরহাদ হোসেনের সঙ্গে ভিডিও কনফারেন্সের মাধ্যমে আলোচনা সভা শেষে গ্রিন জোনের সিদ্ধান্ত হয়। জেলা করোনা প্রতিরোধ কমিটির সভাপতি ও জেলা প্রশাসক আতাউল গনি বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘মেহেরপুরে গত ১৪ দিনে ৫ জন করোনা পজিটিভ হয়েছে। সেই সঙ্গে মেহেরপুরের সার্বিক করোনা পরিস্থিতি বিবেচনা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কিন্তু গ্রিন জোন হলেও করোনা মোকাবিলায় আমাদের যে কর্মসূচি চলমান, সেটা থাকবে। স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে। মেহেরপুরের প্রবেশপথে কঠোর নজরদারি রাখা হবে।’ ভিডিও কনফারেন্সে পুলিশ সুপার এস এম মুরাদ আলী, সিভিল সার্জন ডা. মো. নাসির উদ্দিন, বাংলাদেশ সেনাবাহিনী বগুড়া ৪০ ফিল্ড আর্টিলারি রেজিমেন্টের ক্যাপ্টেন রাকিব উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন


কমেন্ট বক্স
notebook

কার্পাসডাঙ্গায় কাচামাল ব্যবসায়ীর ছু*রিকাঘা*তে ফল ব্যবসায়ী মধু নি*হ*ত