মুজিবনগরে বিদ্যুৎস্পৃষ্টে ইলেকট্রিক মিস্ত্রির মৃত্যু
- আপলোড তারিখঃ
১৮-০৬-২০২০
ইং
মুজিবনগর অফিস:
মুজিবনগরে বৈদ্যুতিক মিটার খুলতে গিয়ে উজ্জ্বল হোসেন (৩২) নামের এক ইলেকট্রিক মিস্ত্রির মৃত্যু হয়েছে। গতকাল বুধবার বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে। উজ্জ্বল হোসেন মুজিবনগর উপজেলার মোনাখালী ইউনিয়নের শিবপুর গ্রামের আবুল হোসেনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, ইলেকট্রিক মিস্ত্রি উজ্জ্বল হোসেন প্রতিদিনের ন্যায় বুধবার বেলা ১১টার দিকে মুজিবনগরের পার্শ্ববর্তী ভবেরপাড়া গ্রামের আরজ আলী ঘরামির বাড়িতে বৈদ্যুতিক মিটার সরানোর কাজে যান। মেন লাইন বন্ধ না করে বাড়ির বৈদ্যুতিক মিটার খুলে অন্যস্থানে নিতে বৈদ্যুতিক তার কাটার সময় বিদ্যুতায়িত হোন উজ্জ্বল হোসেন। এ সময় সঙ্গে সঙ্গে স্থানীয়রা আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে মুজিবনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। সংবাদ পেয়ে মুজিবনগর থানার পুলিশ হাসপাতালে পৌঁছে লাশ হেফাজতে নেয়। এ বিষয়ে মুজিবনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাশেম জানান, বিদ্যুৎস্পৃষ্টে উজ্জ্বল নামের একজনের মৃত্যু হয়েছে।
কমেন্ট বক্স