শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

মেহেরপুরে গাঁজা, টাকাসহ মাদক ব্যবসায়ী আটক

  • আপলোড তারিখঃ ১৮-০৬-২০২০ ইং
মেহেরপুরে গাঁজা, টাকাসহ মাদক ব্যবসায়ী আটক
মেহেরপুর অফিস: মেহেরপুর সদর থানা পুলিশের মাদকবিরোধী অভিযানে গাঁজা, নগদ ২০ হাজার টাকাসহ মাদক ব্যবসায়ী আবু সাঈদকে আটক করেছে পুলিশ। গতকাল বুধবার সকালে এসআই ইকবাল হোসেন ফোর্স নিয়ে ৪ শ গ্রাম গাঁজাসহ আটক করে। আটক মাদক ব্যবসায়ী আবু সাঈদ মেহেরপুর শহরের হালদারপাড়ার মোসলেম উদ্দিনের ছেলে। এসআই ইকবাল হোসেন জানান, ‘সদর থানার ওসি শাহ দারা খানের নির্দেশক্রমে গোপন সংবাদের ভিত্তিতে মাদক বিরোধী অভিযান চালিয়ে আবু সাঈদকে আটক করি। পরে তাঁর স্বীকারোক্তিতে নিজ বাড়ি থেকে ৪ শ গ্রাম গাঁজা ও মাদক বিক্রির ২০ হাজার টাকা উদ্ধার করা হয়। এ ঘটনায় মাদক ব্যবসায়ী আবু সাঈদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সদর থানায় একটি মামলা করা হয়েছে।’


কমেন্ট বক্স
notebook

কার্পাসডাঙ্গায় কাচামাল ব্যবসায়ীর ছু*রিকাঘা*তে ফল ব্যবসায়ী মধু নি*হ*ত