মেহেরপুর পুলিশের করোনাভাইরাস সম্পর্কে সচেতনতামূলক প্রচারণা
- আপলোড তারিখঃ
১৮-০৬-২০২০
ইং
মেহেরপুর অফিস:
মেহেরপুর জেলা পুলিশের উদ্যোগে করোনাভাইরাস সম্পর্কে সচেতনতা সৃষ্টির লক্ষে প্রচারণা চালানো হয়েছে। সাধারণ মানুষের মধ্যে শতভাগ মাস্ক ব্যবহার নিশ্চিতকরণে গতকাল বুধবার বেলা সাড়ে ১১টা থেকে মেহেরপুর শহরে সচেতনতামূলক এ প্রচারণা চালানো হয়। মেহেরপুর জেলা পুলিশের সদস্যরা শহরের বড় বাজার থেকে শুরু করে কোর্ট রোডসহ শহরের বিভিন্ন স্থানে সচেতনতামূলক প্রচারণা চালান। এসময় পুলিশ সদস্যরা করোনাভাইরাস সম্পর্কে সচেতনতামূলক প্রচারণার পাশাপাশি জনসাধারণকে বিশেষ প্রয়োজনে বাড়ির বাইরে আসার আগে মাস্ক পরিধান করার জন্য আহ্বান জানান।
কমেন্ট বক্স