শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

যশোর সেনানিবাসের সেনা সদস্যদের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত

  • আপলোড তারিখঃ ১৮-০৬-২০২০ ইং
যশোর সেনানিবাসের সেনা সদস্যদের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত
সমীকরণ প্রতিবেদন: করোনাভাইরাস সংকট ও ঘূর্ণিঝড় আম্পান পরবর্তী পরিস্থিতি মোকাবিলায় বিভিন্ন জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রেখেছেন যশোর সেনানিবাসের সেনা সদস্যরা। গতকাল বুধবার দিনব্যাপী বিভিন্ন অঞ্চলে তাঁরা এসব কার্যক্রম পরিচালনা করেন। `` সামাজিক দুরুত্ব বজায় রেখে যশোর সেনানিবাসের মেডিক্যাল টিম কর্তৃক অসহায় এবং দুস্থ মানুষের মাঝে চিকিৎসা সেবা প্রদান অব্যাহত। `` যশোর সেনানিবাসের ভ্রাম্যমান মেডিক্যাল টিম কর্তৃক উপকুলবর্তী মানুষের মধ্যে পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট এবং অন্যান্য ঔষধ বিতরণ কার্যক্রম অব্যাহত। `` ক্ষতিগ্রস্থ মানুষের ঘর-বাড়ী মেরামতের জন্য সেনাবাহিনীর পক্ষ থেকে সিমেন্ট সীট বিতরণ। `` ঘুর্ণিঝড় `আম্পান` এর প্রভাবে ক্ষতিগ্রস্থ মানুষের ঘর-বাড়ী মেরামতের জন্য সেনাবাহিনীর পক্ষ থেকে সিমেন্ট সীট বিতরণ। `` আম্পানে ক্ষতিগ্রস্থ মানুষের ঘর-বাড়ী মেরামতের প্রচেষ্টা অব্যাহত রেখেছে যশোর সেনানিবাসের সেনাসদস্যরা। `` দেশের বিভিন্ন স্থানে অসহায় এবং সত্যিকারের দুস্থ মানুষের বাড়ী বাড়ী গিয়ে খাদ্য সামগ্রী পৌঁছে দেয়ার প্রচেষ্টা অব্যাহত। `` অসহায় এবং সত্যিকারের দুস্থ মানুষদের খুঁজে খুঁজে তাদের হাতে খাদ্য সামগ্রী পৌঁছে দেয়ার প্রচেষ্টা অব্যাহত। `` উপকুলবর্তী ক্ষতিগ্রস্থ বেড়িবাঁধ দ্রুত মেরামতের নিরন্তন প্রচেষ্টা অব্যাহত রয়েছে। `` আম্পানের এর তাণ্ডবে উপকুলবর্তী ক্ষতিগ্রস্থ বেড়িবাঁধ দ্রুত মেরামতের নিরন্তন প্রচেষ্টা অব্যাহত রয়েছে। `` করোনায় সরকারী নির্দেশনা বাস্তবায়নে কোন জমিই যেন অনাবাদী না থাকে সে জন্য অসহায় এবং দুস্থ মানুষের মাঝে বিভিন্ন শস্য/সবজি/খাদ্য বীজ বিতরণ কার্যক্রম অব্যাহত। `` জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে স্থানীয় বাজারগুলোতে নিয়মিত মাইকিং কার্যক্রম অব্যাহত। `` ট্রাক চালক এবং যাত্রীদেরকে সচেতনতামূলক বক্তব্য প্রদান করছেন যশোর সেনানিবাসের সেনাসদস্যরা। `` নিজেদেরকে সুরক্ষিত রাখতে প্রত্যন্ত অঞ্চলের চায়ের দোকানে আড্ডারত ক্রেতাদের উদ্দেশ্যে উপদেশমূলক বক্তব্য প্রদান। `` মোবাইল কোম্পানীর দোকানে আসা ক্রেতাদের উদ্দেশ্যে স্বাস্থ্যবিধি সংক্রান্ত সচেতনতামূলক বক্তব্য প্রদান করছেন। `` স্বাস্থ্যবিধি মেনে রাস্তায় গণপরিবহন চলাচল করছে কিনা তা তদারকি এবং সচেতনতামূলক বক্তব্য প্রদান করছেন যশোর সেনানিবাসের সেনাসদস্যরা।


কমেন্ট বক্স
notebook

কার্পাসডাঙ্গায় কাচামাল ব্যবসায়ীর ছু*রিকাঘা*তে ফল ব্যবসায়ী মধু নি*হ*ত