শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

অতিদ্রুতই পৌরবাসী সার্বক্ষণিক পানি পাবে

  • আপলোড তারিখঃ ১৮-০৬-২০২০ ইং
অতিদ্রুতই পৌরবাসী সার্বক্ষণিক পানি পাবে
চুয়াডাঙ্গায় গভীর নলকূপের উদ্বোধনকালে মেয়র জিপু চৌধুরী নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গায় গভীর নলকূপ স্থাপনের উদ্বোধন করা হয়েছে। গতকাল বুধবার বেলা তিনটায় পৌর এলাকার ফার্মপাড়ার কদম তলার মোড়ে এ কাজের উদ্বোধন করেন পৌর মেয়র ওবাইদুর রহমান চৌধুরী জিপু। জাইকা প্রজেক্টের অর্থায়নে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের তত্ত্বাবধানে চুয়াডাঙ্গা পৌরসভার আওতায় ১৩১২ ফুট গভীর হস্তচালিত এ নলকূপ স্থাপন হবে। নলকূপ স্থাপনের উদ্বোধনকালে মেয়র ওবাইদুর রহমান চৌধুরী জিপু বলেন, ‘পানির একটা সংকট ছিল। আমরা এ সংকট কাটিয়ে ওঠার জন্য চেষ্টা করছি। আমি বারবার লিখে, নানা প্রজেক্ট নিয়ে চুয়াডাঙ্গা পৌরসভার জন্য নলকূপ স্থাপন করছি। পৌরবাসীর পানির কষ্ট হবে না। অতিদ্রুতই চুয়াডাঙ্গা পৌরবাসী সার্বক্ষণিক পানি পাবে। আমি চেষ্টা করছি, প্রত্যেকটা এলাকায় জনগণের সেবা বৃদ্ধির জন্য।’ তিনি আরও বলেন, ‘লকডাউনের কারণে পৌরসভার বেশ কয়েকটি কাজ কিছুদিন বন্ধ ছিল। বর্তমানে লকডাউন শিথিল করায় কাজ আবার শুরু করছি। সামাজিক ও শারীরিক দূরুত্ব বজায় রেখে আমরা ঠিকাদারী প্রতিষ্ঠানকে কাজ করার নির্দেশনা দিচ্ছি। উন্নয়নমূলক কাজ এগিয়ে যাচ্ছে। চুয়াডাঙ্গা পৌরসভার মানুষের সেবা দেওয়ার জন্য নিরন্তর ছুটছি। ছুটে যাব।’ মেয়র ওবাইদুর রহমান চৌধুরী জিপু উপস্থিত সবাইকে করোনাভাইরাসের সংক্রমণ রোধে স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দিয়ে আরও বলেন, করোনাভাইরাসের কারণে আতঙ্কিত হওয়া যাবে না। স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। মাস্ক এবং হ্যান্ড গ্লাভস পরতে হবে। গভীর নলকূপ উদ্বোধনকালে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ শেখ ফরিদ, বাংলাদেশ জুয়েলারি সমিতি কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক রিপনুল হাসান রিপন, পৌর কাউন্সিলর সিরাজুল ইসলাম মনি, সংরক্ষিত মহিলা কাউন্সিলর শেফালি খাতুন, পৌরসভার সহকারী প্রকৌশলী হাফিজুর রহমান কাওসার, সহকারী প্রকৌশলী (পানি) সাইদুর রহমান, বাংলাদেশ দোকান মালিক সমিতি চুয়াডাঙ্গা জেলা শাখার প্রচার সম্পাদক মাফিজুর রহমান মাফি, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. জানিফ, যুগ্ম সাধারণ সম্পাদক জাকির হোসাইন জ্যাকি প্রমুখ।


কমেন্ট বক্স
notebook

কার্পাসডাঙ্গায় কাচামাল ব্যবসায়ীর ছু*রিকাঘা*তে ফল ব্যবসায়ী মধু নি*হ*ত