শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

অসহায় মানুষের পাশে ইয়ুথ অ্যাসেম্ববিল

  • আপলোড তারিখঃ ১৮-০৬-২০২০ ইং
অসহায় মানুষের পাশে ইয়ুথ অ্যাসেম্ববিল
জীবননগর অফিস: জীবননগরে ঘূর্ণিঝড় আম্পানে ক্ষতিগ্রস্ত অসহায় দিনমজুর পরিবারের পাশে দাঁড়িয়েছেন স্বেচ্ছাসেবী সংগঠন ইয়ুথ অ্যাসেম্বলির সদস্যরা। স্থানীয় সূত্রে জানা গেছে, ঘূর্ণিঝড় আম্পানের কারণে জীবননগর উপজেলার হাসাদহ ইউনিয়নের বৈদ্যনাথপুর গ্রামের হতদরিদ্র দিনমজুর আতাহার হোসেন (৩৮) পেশায় একজন কৃষক। সংসারে আয়ের উৎস বলতে একমাত্র কৃষক আতাহার। পরিবারে সদস্য ছয়জন। জমি-জায়গা বলতে দুই শতক ভিটা ছাড়া আর কিছুই নেই। মাথাগোজার ঠাই ছিল টিনের বেড়া আর টিনের ছাউনি দিয়ে তৈরি ঘর। সেখানে পরিবারের সবাইকে নিয়ে সুন্দরভাবে জীবনযাপন করছিলেন। কিন্তু ঘূর্ণিঝড় আম্পানের কারণে অসহায় কৃষকের গোটা পরিবার টালমাতাল হয়ে যায়। রাতের আধারে ঘরের ভেতরে ঘুমন্ত অবস্থায় ঘরের ওপর গাছ পড়ে এবং গাছের নিচে চাপা পড়ে মৃত্য হয় ছোট ছেলে জুবায়ের হোসেনের (১৩)। সন্তানকে হারিয়ে দিশেহারা হয়ে পড়ে মা-বাবা। ছেলের শোকে নিজেদের মাথাগোজার মতো একটি ঘর ভেঙে লণ্ডভণ্ড হয়ে পড়ে আছে, তেমন অর্থ না থাকায় ঘরটা মেরামত করতে পারছেন না। এ নিয়ে বেশ কয়েকবার স্থানীয় নেতা-কর্মীদের কাছেও গিয়েছেন, কিন্তু কোনো ফল হয়নি। এই বৃষ্টির মধ্যে পরিবারের অন্য সদস্যদের নিয়ে পাশের একটি বাড়িতে কোনো রকম রাতযাপন করছেন। এমন সংবাদ শুনে গতকাল বুধবার সকাল সাড়ে নয়টার দিকে জীবননগর স্বেচ্ছাসেবী সংগঠন ইয়ুথ অ্যাসেম্বলির সদস্যরা ওই অসহায় পরিবারের বাড়িতে যান এবং তাঁর ঘর তৈরি করে দেওয়ার জন্য আশ্বাস প্রদান করেন। কৃষক আতাহার বলেন, ‘আমার ঘর পড়েছে অনেক দিন হলে।া আমার ছেলে মারা যাওয়ার সময় ইউএনও সাহেব ও উপজেলা চেয়ারম্যান ১০ হাজার টাকা দিয়ে যায় এবং একটি ঘর তৈরি করে দেওয়ার কথা বলে। কিন্তু এখনও পর্যন্ত ঘরটা তৈরি করে দেয়নি। যদি সরকারিভাবে আমার ঘরটি তৈরি করে দিত, তাহলে আমার অনেক উপকার হতো।’ ইয়ুথ অ্যাসেম্বলির জীবননগর উপজেলা শাখার আহ্বায়ক মিঠুন মাহমুদ বলেন, ‘আমরা শুনতে পাই বৈদ্যনাথপুর গ্রামের কৃষক আতাহার অর্থের অভাবে ঘর তৈরি করতে পারছেন না। এমন সংবাদের ভিত্তিতে আমরা সবাই ওই কৃষকের বাড়িতে যাই। সেখানে দেখি আসলেই তাঁরা মানবেতর জীবনযাপন করছেন। আসলে আমরা সমাজে যে সব বিত্তবান ব্যক্তি আছে, তাঁদের সহযোগিতা নিয়ে আমরা ওই কৃষককে একটি ঘর তৈরি করে দিব।’ জীবননগর উপজেলা পরিষদের চেয়ারম্যান হাজি হাফিজুর রহমান বলেন, ঘূর্ণিঝড় আম্পানের কারণে বৈদ্যনাথপুর গ্রামের কৃষক আতাহারের ছেলেটি গাছ চাপা পড়ে মারা যায় এবং তার ঘরটি নষ্ট হয়ে যায়। আমরা সেখানে যেয়ে ১০ হাজার টাকা দিয়ে এসেছি এবং তার ঘরটা যাতে পাই, সে জন্য যা করার, আমরা উপজেলা পরিষদের পক্ষ থেকে করব।


কমেন্ট বক্স
notebook

কার্পাসডাঙ্গায় কাচামাল ব্যবসায়ীর ছু*রিকাঘা*তে ফল ব্যবসায়ী মধু নি*হ*ত