কালীগঞ্জে মারা যাওয়া ব্যাংকারের করোনা পজেটিভ
- আপলোড তারিখঃ
১৭-০৬-২০২০
ইং
প্রতিবেদক, কালীগঞ্জ:
ঝিনাইদহের কালীগঞ্জে করোনা উপসর্গ নিয়ে মৃত্যুবরণ করা ব্যাংক কর্মকর্তা ফয়েজ উদ্দীনের করোনা পজিটিভ রিপোর্ট এসেছে। মৃত্যুর এক দিন আগে তাঁর নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়। গতকাল মঙ্গলবার রিপোর্টে তাঁর করোনা পজেটিভ আসে। এরপর তাঁর বাড়িটি লকডাউন ঘোষণা করেছে উপজেলা প্রশাসন। এছাড়া তাঁর পরিবার ও দাফন কাজে অংশ নেওয়া সদস্যদের কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। নিহত ওই ব্যাংক কর্মকর্তা কালীগঞ্জ উপজেলার কুল্যাপাড়া গ্রামের হেদায়েত মোল্লার ছেলে। মারা যাওয়ার তিন দিন আগে ঢাকা থেকে সর্দি, কাঁশি ও শ্বাসকষ্ট নিয়ে বাড়িতে আসেন। এরপর শুক্রবার গভীর রাতে তিনি মারা যান। তিনি ঢাকার একটি বেসরকারি ব্যাংকে চাকরি করতেন। বিষয়টি নিশ্চিত করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডা. সুলতান আহমেদ জানান, মৃত ব্যক্তি শুক্রবার সকালে নমুনা দিয়েছিলেন। এরপর ওই দিন দিবাগত রাত একটার দিকে তিনি মারা যান। ঝিনাইদহ সিভিল সার্জন ডা. সেলিনা বেগম জানান, মঙ্গলবার ঝিনাইদহ জেলায় নতুন করে আরও দুইজন করোনায় আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে। এর মধ্যে ব্যাংক কর্মকর্তা ফয়েজ আগেই মারা যান। বাকি একজন জেলার মহেশপুর উপজেলা বাসিন্দা। এ নিয়ে জেলায় মোট ১০৩ জন করোনায় আক্রান্ত হলেন। এর মধ্যে মারা গেলন দুইজন এবং সুস্থ হয়েছেন ৪৩ জন।
কমেন্ট বক্স