শৈলকুপায় সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্র নিহত
- আপলোড তারিখঃ
১৭-০৬-২০২০
ইং
প্রতিবেদক, ঝিনাইদহ:
ঝিনাইদহের শৈলকুপায় ইজিবাইক-মোটরসাইকেল মুখোমুখী সংঘর্ষে রনি (১৪) নামে এক স্কুল শিক্ষার্থী নিহত হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেলে উপজেলার হাকিমপুর ইউনিয়নের কাশিনাথপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শিক্ষার্থী গোবিন্দপুর গ্রামের মহসিন হোসেনের ছেলে ও লাঙ্গলবাধ মাধ্যমিক বিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্র। এলাকাবাসী সূত্রে জানা যায়, স্কুলছাত্র রনি তার বন্ধুর সাথে মোটরসাইকেল ভাড়া করে লাঙ্গলবাধ বাজারের উদ্দেশ্যে যাচ্ছিল। পথের মধ্যে কাশিনাথপুর এলাকায় পৌঁছালে অপরদিক থেকে ইজিবাইকের সাথে মুখোমুখি সংঘর্ষে রনি আহত হয়। স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে প্রথমে শৈলকুপা হাসপাতাল ও পরে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে। এ ব্যাপারে শৈলকুপা থানার অফিসার ইনচার্জ (ওসি) বজলুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, শিক্ষার্থী রনি নিহত হওয়ার ঘটনায় ইজিবাইক চালককে আটক করা হয়েছে।
কমেন্ট বক্স