শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

ত্রাণ কার্যক্রমে বাঁধা, যুবকের কারাদণ্ড!

  • আপলোড তারিখঃ ১৭-০৬-২০২০ ইং
ত্রাণ কার্যক্রমে বাঁধা, যুবকের কারাদণ্ড!
গাংনী অফিস: সরকারি ত্রাণ কার্যক্রমে বাঁধা দেওয়া ও জোরপূর্বক ভিজিডির দুই বস্তা চাল নিয়ে যাওয়ার অপরাধে রাজু আহম্মেদ (২৮) নামের এক যুবকের এক মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল মঙ্গলবার বিকেলে গাংনী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রে ইয়ানুর রহমান কাজিপুর ইউনিয়ন পরিষদে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। দণ্ডিত রাজু আহম্মেদ বেতবাড়ীয়া গ্রামের হকাজ্জেল হোসেনের ছেলে। নির্বাহী ম্যাজিস্ট্রেট ইয়ানুর রহমান জানান, ‘কাজিপুর ইউনিয়ন পরিষদ ভবনে ঢুকে রাজু আহম্মেদ ইউপি সচিবকে গালিগালাজ ও হুমকি দিয়ে জোরপূর্বক ভিজিডির দুই বস্তা চাল নিয়ে যায়। খবর পেয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় তাকে আটক করা হয়। দুর্যোগ ব্যবস্থাপনা-২০১২ আইনে তাকে দোষী সাব্যস্ত করে এক মাসের কারাদণ্ডাদেশ দেওয়া হয়। পরবর্তীতে দণ্ডিত রাজু আহম্মেদকে গ্রেফতার করে মেহেরপুর আদালতে সোপর্দের উদ্দেশ্যে হেফাজতে নিয়েছে গাংনী থানা-পুলিশ। ।


কমেন্ট বক্স
notebook

কার্পাসডাঙ্গায় কাচামাল ব্যবসায়ীর ছু*রিকাঘা*তে ফল ব্যবসায়ী মধু নি*হ*ত