কাঞ্চনতলা-কার্পাসডাঙ্গা সড়কটি এখন মরণ ফাঁদ!
- আপলোড তারিখঃ
১৭-০৬-২০২০
ইং
মোজাম্মেল শিশির, দামুড়হুদা:
দামুড়হুদা উপজেলার কার্পাডাঙ্গা ইউনিয়নের কাঞ্চনতলা গ্রাম থেকে কার্পাসডাঙ্গা ভূমিহীন পাড়া পর্যন্ত রাস্তাটি বৃষ্টির পানিতে খানাখন্দে ভরে গেছে। এতে করে রাস্তাটি সাধারণ মানুষের চলাচলের অনুপোযোগী হয়ে উঠেছে। রাস্তাটি দ্রুত মেরামত করা না হলে যেকোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে বলে জানিয়েছে এলাকাবাসী। রাস্তাটি মেরামতের জন্য দামুড়হুদা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলী মুনছুর বাবুর সুদৃষ্টি কামনা করেছেন ভুক্তভোগী এ অঞ্চলের।
জানা যায়, দামুড়হুদা উপজেলার জনবহুল দুই কিলোমিটার রাস্তাটি বৃষ্টির পানিতে ভেঙে গেছে। তাই এই রাস্তা দিয়ে গাড়ি নিয়ে চলাচল বন্ধ হয়ে গেছে। আলমসাধু ও ভ্যান যাতায়াত করায় অসম্ভব, বড় গাড়ি তো দূরের কথা। তাই এখনই রাস্তটি দ্রুত মেরামত করা প্রয়োজন বলে এলাকাবাসী জানিয়েছে।
দামুড়হুদার ইঞ্জিনিয়ার খালিদ হাসান জানান, ‘এই দুই কিলোমিটার রাস্তাটি খুব খারাপ হয়ে গেছে। আমরা নকশা পাঠিয়েছি। খুব শিগগিরই কাজের টেন্ডার হবে। করোনাভাইরাসের জন্য সব কাজ বন্ধ ছিল। এখন অফিস খুলেছে, কাজ করা হবে।’
এ বিষয়ে দামুড়হুদা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলী মুনছুর বাবু জানান, ‘আমি শুনেছি রাস্তাটি ভেঙে গেছে। কাল (আজ) ওখানে যাব। আপাতত কীভাবে রাস্তটি মেরামত করা যায়, তার ব্যবস্থা করা হবে। ভাঙা ইট দিয়ে রাস্তার খানাখন্দগুলো ভরাট করা হবে। তাহলে আর মানুষের চলাচল করতে অসুবিধা হবে না।’
কমেন্ট বক্স