আলমডাঙ্গায় ভ্রাম্যমাণ আদালতে ১১ জনকে জরিমানা
- আপলোড তারিখঃ
১৬-০৬-২০২০
ইং
আলমডাঙ্গা অফিস:
আলমডাঙ্গায় স্বাস্থ্যবিধি না মানায় ও মুখে মাস্ক না থাকায় ভ্রাম্যমাণ আদালতে ১১ জনকে জরিমানা করা হয়েছে। গতকাল সোমবার বেলা সাড়ে ১১টার দিকে আলমডাঙ্গা আলতায়েবার মোড়ে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। আলমডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. লিটন আলী নির্বাহী ম্যাজিস্ট্রেট ভ্রাম্যমাণ আদালতটি পরিচালনা করেন। এ সময় মুখে মাস্ক না থাকায় এবং স্বাস্থ্যবিধি না মানায় সাকিলকে ৫ শ, হাসানকে ২শ, ছমিরকে ২শ, আমিরুলকে ২ শ, বেল্টুকে ২ শ, শাহাবুদ্দিনকে ২ শ, সাফায়েতকে ২শ, আমিরুলকে ২ শ, আশরাফকে ১ শ, বাদলকে ১ শ, জামালকে ১ শ টাকা করে মোট ২ হাজার ২ শ টাকা জরামানা আদায় করা হয়। এ সময় উপস্থিত ছিলেন এসআই জুয়েল।
কমেন্ট বক্স