শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

আলমডাঙ্গায় নদীতে ডুবে ২য় শ্রেণির স্কুলছাত্রীর মৃত্যু

  • আপলোড তারিখঃ ১৬-০৬-২০২০ ইং
আলমডাঙ্গায় নদীতে ডুবে ২য় শ্রেণির স্কুলছাত্রীর মৃত্যু
আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গায় নদীতে ডুবে ২য় শ্রেণির এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। গত রোববার সন্ধ্যায় উপজেলার পারকৃষ্ণপুর গ্রামে মাথাভাঙ্গা নদী থেকে লাশ উদ্ধার করা হয়। সুরাইয়া খাতুন (৭) আলমডাঙ্গা উপজেলার পারকৃষ্ণপুর গ্রামের জাহাঙ্গীর আলমের মেয়ে ও মাজদহ সারকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রী। জানা গেছে, রোববার বেলা তিনটার দিকে সুরাইয়া ও তার বড় বোন সুমাইয়া গ্রামের পাশে মাথাভাঙ্গা নদীতে গোসল করতে যায়। এ সময় সুরাইয়া অসাবধানতাবশত নদীর পানিতে ডুবে যায়। বড় বোন তাকে খুঁজে না পেয়ে বাড়ি এসে বিষয়টি পরিবারের সদস্যদের জানায়। খবর পেয়ে পরিবারের লোকজন নদীর বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করে। কিন্ত লাশের কোনো সন্ধান পাওয়া যায় না। এরপর সন্ধ্যার দিকে গোসল করার স্থান থেকে বেশ কিছুটা দূরে পানির নিচ থেকে তার লাশ উদ্ধার করা হয়। তার মৃত্যুতে পরিবারে শোকের ছায়া নেমে আসে। আলমডাঙ্গা থানার ওসি আলমগীর কবির ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।


কমেন্ট বক্স
notebook

কার্পাসডাঙ্গায় কাচামাল ব্যবসায়ীর ছু*রিকাঘা*তে ফল ব্যবসায়ী মধু নি*হ*ত