শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে সুইটের চিকিৎসায় ‘ঝিনেদার আঞ্চলিক ভাষা গ্রুপ’

  • আপলোড তারিখঃ ১৫-০৬-২০২০ ইং
জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে সুইটের চিকিৎসায় ‘ঝিনেদার আঞ্চলিক ভাষা গ্রুপ’
ঝিনাইদহ অফিস: দুই কিডনি হারিয়ে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে থাকা ঝিনাইদহের যুবক মোর্শেদ বিন মাসুদ সুইটের (৩৫) চিকিৎসায় এগিয়ে এসেছে ‘ঝিনেদার আঞ্চলিক ভাষা গ্রুপ’। গ্রুপের কর্মকর্তারা গতকাল রোববার বিকেলে পাগলাকানাই সড়কের ব্যাপারীপাড়াস্থ তাঁর বাসায় উপস্থিত হয়ে গ্রুপের পক্ষ থেকে ৩০ হাজার টাকা প্রদান করা হয়। এই অর্থ গ্রুপের দেশী-বিদেশী সদস্যরা সুইটের চিকিৎসা সহায়তা হিসেবে প্রদান করে। অর্থ বিতরণ অনুষ্ঠানে ঝিনেদার আঞ্চলিক ভাষা গ্রুপের সভাপতি সাংবাদিক আসিফ কাজল, সাইফুল ইসলাম লিকু, মাসুদ রানা, সাব্বির আহম্মেদ জুয়েল, সাইদুল ইসলাম টিটো, মনিরা আক্তার, ফিরোজা জামান আলো, মোহাম্মদ আলী, শাহানাজ পারভিন, তারেক মাহমুদ জয়, আরিফা ইসলাম লিম্পা, মনিরুজ্জামান, মাহমুদ সাগর প্রমুখ উপস্থিত ছিলেন। এদিকে, তথ্য প্রযুক্তির মাধ্যমে আমেরিকা থেকে সরাসরি এই অর্থ বিতরণ অনুষ্ঠানে যুক্ত হন গ্রুপ ক্রিয়েটর ও সংগঠনের সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম মিঠু। লাইভ অনুষ্ঠানে তিনি সুইটের জীবন বাঁচাতে সাধ্য মতো সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান। মোর্শেদ বিন মাসুদ ওরফে সুইট জানান, ৭ বছর ধরে তিনি কিডনি রোগে ভুগছেন। এ পর্যন্ত চিকিৎসায় তাঁর সহায়-সম্বল সব কিছু চলে গেছে। খরচ হয়েছে প্রায় ৩২ লাখ টাকা। তাও সুস্থ হতে পারেননি। এখন তিনি নিঃস্ব। দুই কিডনি বিকল হয়ে গেছে। চিকিৎসকেরা দুই মাসের মধ্যে কিডনি প্রতিস্থাপনের পরামর্শ দিয়েছেন। ঝিনেদার আঞ্চলিক ভাষা গ্রুপ ছাড়াও তাঁর চিকিৎসায় ফেসবুক ভিত্তিক সংগঠন হিব্বি গ্রুপ, বোকা সংঘ, মানবতার ফেরিওয়ালা, হিলফুল ফুজুল, মাদার তেরেসা ব্লাড ব্যাংক, করোনা স্বেচ্ছাসেবক ঝিনাইদহ, নবগঙ্গা রক্ষা পরিষদ, ঝিনুকদহ ভাষা পরিষদ, মর্ণিংবেল একাডেমি, ঘাসফুল স্বেচ্ছাসেবী সংগঠন, সততা ফাউন্ডেশন, ঝিনাইদহের ঐতিহ্য, কাঞ্চননগর ৯৮ ব্যাচ, ব্যাচ ৯৯সহ দেশে এবং দেশের বাইরে থেকে অনেকে ব্যক্তিগতভাবেও সুইটের চিকিৎসা সহায়তায় এগিয়ে আসছেন। সুইটের পাশে দাঁড়ানো সাব্বির আহম্মেদ জুয়েল ও তারেক মাহমুদ জয় জানান, তাঁর চিকিৎসায় প্রয়োজন ৮-৯ লাখ টাকা। গত এক সপ্তাহে পাওয়া গেছে ২ লাখের ওপরে। স্ত্রী তহমিনা খাতুন জানান, সমাজের দানশীল ও বিত্তবানরা এভাবে সাড়া দিলে দুই সন্তানের জনক সুইট আবার পৃথিবীর আলো দেখতে পারবেন।


কমেন্ট বক্স
notebook

কার্পাসডাঙ্গায় কাচামাল ব্যবসায়ীর ছু*রিকাঘা*তে ফল ব্যবসায়ী মধু নি*হ*ত