শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

মেহেরপুরে ছয়জনকে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

  • আপলোড তারিখঃ ১৫-০৬-২০২০ ইং
মেহেরপুরে ছয়জনকে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা
মেহেরপুর অফিস: মেহেরপুর সদর উপজেলার নতুন মদনাডাঙা বাজার এলাকায় মাস্ক ব্যবহার না করা ও সামাজিক দূরত্ব মেনে না চলায় ছয়জনকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল রোববার ওই এলাকায় অভিযান চালান ভ্রাম্যমাণ আদালত। মেহেরপুরে মাস্ক ব্যবহার ও সামাজিক দূরত্ব নিশ্চিত করতে জেলা প্রশাসন কঠোর অবস্থানের পাশাপাশি শহর থেকে গ্রাম সর্বত্র অভিযান পরিচালনা করছে। ভ্রাম্যমাণ আদালতের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুজন দাস গুপ্ত জানান, মেহেরপুর সদর উপজেলার নতুন মদনাডাঙা বাজার এলাকায় স্বাস্থ্য বিধি না মেনে চলাচল করায় ৬ জনকে দন্ডবিধি ১৮৬০ এর ১৮৮ ধারায় ৬ জনের ৮শ টাকা অর্থদন্ড প্রদান করা হয়।


কমেন্ট বক্স
notebook

কার্পাসডাঙ্গায় কাচামাল ব্যবসায়ীর ছু*রিকাঘা*তে ফল ব্যবসায়ী মধু নি*হ*ত