গাংনীতে ৩৮৩টি মসজিদে সরকারি অর্থ সহায়তা
- আপলোড তারিখঃ
১৫-০৬-২০২০
ইং
গাংনী অফিস:
মেহেরপুরের গাংনী উপজেলার ৩৮৩টি মসজিদে সরকারি অর্থ প্রদান করা হয়েছে। গতকাল রোববার সকাল ১০টার দিকে গাংনী উপজেলা পরিষদের সম্মেলনকক্ষে আনুষ্ঠাকিভাবে মসজিদ কমিটি ও ইমামদের হাতে নগদ অর্থ তুলে দেওয়া হয়। উপজেলা নির্বাহী অফিসার আর এম শাহনেওয়াজের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, গাংনী উপজেলা পরিষদের চেয়ারম্যান এম এ খালেক। এসময় মসজিদ কমিটির সদস্য ও ইমামরা উপস্থিত ছিলেন।
কমেন্ট বক্স