শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

মেহেরপুরে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলের চেক বিতরণ

  • আপলোড তারিখঃ ১৫-০৬-২০২০ ইং
মেহেরপুরে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলের চেক বিতরণ
মেহেরপুর অফিস: প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল হতে প্রাপ্ত চেক অসহায় রোগীর চিকিৎসার জন্য রোগী ও দুস্থদের মধ্যে বিতরণ করা হয়েছে। গতকাল রোববার দুপুর দিকে জনপ্রশাসন প্রতিমন্ত্রী অধ্যাপক ফরহাদ হোসেনের বাসভবন থেকে চেক বিতরণ করা হয়। জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এমপি ভিডিও কনফারেন্সের মাধ্যমে চেক বিতরণের উদ্বোধন করেন। মেহেরপুরের বিভিন্ন এলাকার ৫০ জনের মধ্যে ২৪ লাখ টাকার চেক প্রদান করা হয়। এ সময় তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর মানবিক চিকিৎসা তহবিল থেকে প্রতি নিয়ত অসহায় মানুষের মধ্যে সাহায্য করে যাচ্ছে। তারই পরিপেপ্রক্ষিতে মেহেরপুর সদর উপজেলায় ৫০ জনের মধ্যে ২৪ লাখ টাকার চেক প্রদান করা হচ্ছে। তিনি আরও বলেন, ‘সারা বিশ্বের মতো বাংলাদেশও করোনাভাইরাসের সংক্রমণ বেড়েই চলেছে। তাই আমাদের সতর্ক থাকতে হবে। অযথা বাইরে ঘুরাঘুরি করা যাবে না। যদি প্রয়োজন হয়, তবে মুখ মাস্ক পরিধান করে বাইরে যেতে হবে এবং কাজ শেষ করে খুব দ্রত ঘরে চলে যেতে হবে।’ জনপ্রশাসন প্রতিমন্ত্রীর পক্ষে চেক তুলে দেন মেহেরপুর বড় বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম খোকন এবং মেহেরপুর সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি আদিব হোসেন আসিফ। এ সময় উপস্থিত ছিলেন মেহেরপুর সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক কুতুব উদ্দীন আহমেদ, ছাত্রলীগ নেতা শামীম, ইব্রাহিম প্রমুখ।


কমেন্ট বক্স
notebook

কার্পাসডাঙ্গায় কাচামাল ব্যবসায়ীর ছু*রিকাঘা*তে ফল ব্যবসায়ী মধু নি*হ*ত