সুদ নিয়ে আলোচনা করায় বাদ পড়লেন ইমাম
- আপলোড তারিখঃ
১৪-০৬-২০২০
ইং
জীবননগর অফিস:
জীবননগরে সুদ খাওয়া হারাম বলে মসজিদে আলোচনা করায় মসজিদ থেকে ইমামকে বাদ দিলেন মসজিদ কমিটির সদস্যরা। গত শুক্রবার জীবননগর পৌর শহরের ইসলামপুর আল আকছা মসজিদে সুদ বিষয়ে আলোচনা করায় কমিটির সদস্যরা ইমামকে বাদ দিয়েছেন বলে জানা গেছে।
স্থানীয় জানায়, শুক্রবার জুমার নামাজের সময় ইমাম সাহেব সুদ দেওয়া ও নেওয়া দুটোই সমান অপরাধ এবং সুদ খাওয়া সম্পূর্ণ হারাম এ থেকে সবাইকে সাবধানে থাকতে হবে। ঈমান যদি ঠিক রাখতে হয় যারা এ গুলো খাই তাদের তওবা করতে হবে। এমন আলোচনা করায় ইমাম সাহেবের উপর ইসলামপুর গ্রামের খোরশেদ, কাশেম, হাফিজ খন্দকারসহ কয়েকজন মুসল্লী ক্ষিপ্ত হয়ে ওঠে এবং মসজিদ কমিটির সভাপতি ও সম্পাদককে বলে ইমাম সাহেবকে ওই মসজিদ থেকে বাদ দিয়ে দেন। এ ঘটনাটি জীবননগর শহরে টক অব দ্যা টাউনে পরিণত হয়েছে। এবিষয়ে ইসলামপুর আল আকছা মসজিদের ওই ইমামের সাথে কথা বলার জন্য চেষ্টা করা হলে, তাঁর ফোনটি বন্ধ পাওয়া গেছে।
এদিকে মসজিদ কমিটির সাধারণ সম্পাদক মো. খোকন বলেন, ইমাম সাহেব অনেক দিন এই মসজিদে আছে। যার ফলে স্থানীয় ব্যক্তিরা বলছেন মসজিদে একজন ভালো ইমাম আনতে হবে। এ জন্য ইমাম সাহেবকে বিষয়টি বললে তিনি নিজেই মসজিদ থেকে চলে যান।
কমেন্ট বক্স