শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

২৪ ঘণ্টায় ঝিনাইদহে ১০ জনের করোনা শনাক্ত

  • আপলোড তারিখঃ ১৪-০৬-২০২০ ইং
২৪ ঘণ্টায় ঝিনাইদহে ১০ জনের করোনা শনাক্ত
ঝিনাইদহ অফিস: ২৪ ঘণ্টায় ঝিনাইদহে সর্বোচ্চ ১০ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এই নিয়ে ঝিনাইদহে ৮২ জন আক্রান্ত হলেন। গতকাল শনিবার কুষ্টিয়া মেডিকেল কলেজের পিসিআর ল্যাব থেকে ঝিনাইদহ জেলার ৮৪ জনের করোনা নমুনার ফলাফল প্রকাশ করা হয়। এর মধ্যে শহরের সমতা ডায়াগনস্টিক সেন্টারের সোলাইমান, জহুরুল, মাহফুজুর, আসিক কুমার বিশ্বাস, তুষার, সাবিনা ও সোহেল লস্কারের করোনা পজিটিভ ধরা পড়ে। এর আগে সমতা ক্লিনিকের প্রাইভেট প্রকটিশনার ডা. মোকাররমের করোনা ধরা পড়লেও ক্লিনিকটি বন্ধ করার কোন উদ্যোগ নেয় নি বলে অভিযোগ উঠেছে। এছাড়া কালীগঞ্জের নলডাঙ্গার আব্দুল হান্নান, কোলা গ্রামের মক্কেল আলী ও হরিণাকুণ্ডর পাখিমারা ভায়না গ্রামের মিলন রয়েছে। এদিকে হরিণাকুণ্ডুর হিঙ্গেরপাড়ার গ্রামের তরিকুল নামে একজন পজিটিভ রোগীর ফলোআপ রিপোর্ট পুনরায় পজেটিভ এসেছে। এ নিয়ে জেলায় ৮২ জনের করোনা পজেটিভ ফলাফল পাওয়া গেলো। সদরের বেড়াদি গ্রামে ঢাকা থেকে আসা আশাদুলের ছেলে হামিদুলের করোনা রিপোর্ট পজিটিভ এসেছে। রক্তের নমুনা দিয়ে তিনি আবার ঢাকায় চলে গেছেন। গতকাল শনিবার দুপুরে তার বাড়ি লকডাউন করা হয়েছে। করোনা আক্রান্তের দিক থেকে ঝিনাইদহ সদরে সর্বোচ্চ ২২ জন আক্রান্ত হয়েছেন। এছাড়া কালীগঞ্জে ২০ জন, শৈলকূপায় ১৭ জন, কোটচাঁদপুরে ১৩ জন, হরিণাকুণ্ডুতে ০৬ জন ও মহেশপুরে ৪ জনসহ মোট জেলায় ৮২ জন আক্রান্ত হলেন। এর মধ্যে ৪১ জনের বেশি সুস্থ হয়েছেন বলে সিভিল সার্জন অফিস সূত্রে বলা হয়েছে।


কমেন্ট বক্স
notebook

কার্পাসডাঙ্গায় কাচামাল ব্যবসায়ীর ছু*রিকাঘা*তে ফল ব্যবসায়ী মধু নি*হ*ত