ভ্রাম্যমাণ আদালতে ২০ জনকে জরিমানা
- আপলোড তারিখঃ
১৪-০৬-২০২০
ইং
করোনার সংক্রমণ রোধে চুয়াডাঙ্গায় সরকারি নির্দেশনা অমান্য
নিজস্ব প্রতিবেদক:
করোনাভাইরাসের সংক্রমণ রোধে সরকারি নির্দেশনা না মানায় চুয়াডাঙ্গার বিভিন্ন স্থানে ৫টি পৃথক ভ্রাম্যমাণ আদালতে ২০ জনের কাছ থেকে ১০ হাজার ৫শ ৭০ টাকা জরিমানা আদায় করা হয়েছে। গতকাল শনিবার দিনব্যাপী চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ জেলার বিভিন্ন স্থানে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এসময় ভ্রাম্যমাণ আদালতে জেলার প্রত্যন্ত অঞ্চল থেকে শুরু করে চুয়াডাঙ্গা শহরের বিভিন্ন স্থানে বেশ কয়েকটি প্রতিষ্ঠান ও ব্যক্তিকে জরিমানা করা হয়।
চুয়াডাঙ্গা জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, হোম কোয়ারিন্টাইন নিশ্চিতকরণ, জনসমাবেশ বন্ধ করা, বাজার মনিটরিং এবং সামাজিক ও শারিরীক দূরুত্ব বজায় রাখাসহ স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য নির্বাহী ম্যাজিস্ট্রেটগণের নেতৃত্বে দিনব্যাপী সেনাবাহিনী ও পুলিশ প্রশাসনের সহযোগিতায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এতে মোট জরিমানা ১০ হাজার ৫শ ৭০ টাকা। এর মধ্যে সদর উপজেলায় ১৬ জনকে ৮ হাজার ৫০ টাকা এবং জীবননগর উপজেলায় ৪ জনকে ২ হাজার ২০ টাকা জরিমানা করা হয়।
কমেন্ট বক্স