ঝিনাইদহে পুকুরে ডুবে শিশুর মৃত্যু
- আপলোড তারিখঃ
১৪-০৬-২০২০
ইং
ঝিনাইদহ অফিস:
ঝিনাইদহ সদর উপজেলার হলিধানী ইউনিয়নের নাটাবাড়িয়া গ্রামে ৮ বছরের শিশু জিৎ পানিতে ডুবে মারা গেছে। সে ওই গ্রামের সাধন কুমারের ছেলে। পাড়া প্রতিবেশি জানায়, শুক্রবার সকাল ১০টার দিকে বন্ধুদের সাথে খেলতে গিয়ে জিৎ হারিয়ে যায়। সন্ধ্যার দিকে গ্রামের কারিকর পড়ার একটি পুকুরে তার লাশ ভেসে ওঠে। খবরের সত্যতা স্বীকার করে হলিধানী ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মতিয়ার রহমান মতি জানান, ছেলেটি বন্ধুদের সাথে খেলতে গিয়ে পুকুরে ডুবে মারা গেছে।
কমেন্ট বক্স