মেহেরপুরে হেরোইনসহ ২ মাদক ব্যবসায়ী আটক
- আপলোড তারিখঃ
১৪-০৬-২০২০
ইং
মেহেরপুর অফিস:
মেহেরপুর ডিবি পুলিশ মাদকবিরোধী অভিযান চালিয়ে ৬ গ্রাম হেরোইনসহ জাফর ইকবাল ও খন্দকার আমিরুল ইসলাম মিঠু নামের দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে। আটককৃত জাফর ইকবাল শহরের কেশবপাড়ার গোলাম হোসেনের ছেলে এবং মিঠু একই এলাকার আহম্মদ উল্লাহ’র ছেলে।
মেহেরপুর ডিবির এসআই তরিকুল ইসলামের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার দিবাগত রাতে সদর উপজেলার গোভীপুর গ্রাম থেকে তাদেরকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৬ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মেহেরপুর সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
কমেন্ট বক্স