শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

আলমডাঙ্গায় এক প্রবাসীর স্ত্রীর সংবাদ সম্মেলন

  • আপলোড তারিখঃ ১৪-০৬-২০২০ ইং
আলমডাঙ্গায় এক প্রবাসীর স্ত্রীর সংবাদ সম্মেলন
আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গার পাইকপাড়া গ্রামের প্রবাসীর স্ত্রী সখের বানু সাংবদক সম্মেলন করেছেন। গতকাল শনিবার বিকেলে আলমডাঙ্গা প্রেসক্লাবে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে প্রবাসীর স্ত্রী অভিযাগ করেন, গত ১ সপ্তাহ আগে গ্রামের এক যুবক রাতের আঁধারে তাঁকে জোরপূর্বক ধরে নিয়ে যাওয়ার চেষ্টা করে। অনেক চেষ্টার করেও নিয়ে যেতে না পারায় কুপিয়ে মারাত্মক জখম করে। ইতিপূর্বেও ওই যুবক তাকে অনেক বার উত্যক্ত করেছে বলেও অভিযোগ করেন সখের বানু। সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রশাসনের নিকট সুষ্ঠু বিচারের দাবি জানিয়েছেন তিনি। উপজলার পাইকপাড়া গ্রামের মালয়েশিয়া প্রবাসী সাজ্জাদুল ইসলামের স্ত্রী সখের বানু তাঁর লিখিত অভিযাগে জানান, দেড় যুগ আগে কালিদাসপুর ইউনিয়নের পাইকপাড়া গ্রামের সাজ্জাদ আলীর সাথে তাঁর বিয়ে হয়। দাম্পত্য জীবনে তাঁর ১৫ বছর ও ১২ বছরর দুই ছেলে রয়েছে। প্রায় ২ বছর আগে চাকরির সুবাদে স্বামী সাজ্জাদুল ইসলাম মালয়েশিয়ায় গেছেন। তাঁর স্বামী বিদেশ যাবার পর থেকে একই গ্রামের আলমের ছেলে মানিক তার পিছনে উঠে পড়ে লাগে। সে প্রায় সময় সখের বানুকে কু-প্রস্তাব দেয়। এ ঘটনায় মানিককে গ্রামের লোকজন ধোলাই দিলেও সে সখের বানুর পিছু ছাড়েনি। সখের বানু জানান, রাতে প্রকৃতির ডাকে তিনি বাইরে বের হয়ে কলপাড়ে কল চাপার সময় শব্দ শুনে মানিক এসে তার মুখ চেপে ধরে নিয়ে যাবার চেষ্টা করে। তাঁর চিৎকারে পরিবারের সদস্যরা টের পেয়ে এগিয়ে গেলে মানিক সখের বানুর মাথায় দেশীয় অস্ত্র দিয়ে কোপ দিয়ে পালিয়ে যায়। এ সময় সখের বানু অজ্ঞান হয়ে পড়লে তার পরিবারের লোকজন উদ্ধার করে হারদী হাসপাতালে ভর্তি করে। সখের বানু সুস্থ হয়ে আলমডাঙ্গা থানায় মানিকের বিরুদ্ধে মামলা করেন। সখের বানু আরও জানান, মানিক তাকে মাঝেমধ্যেই হুমকি দিয়ে টাকা ও দাবি মোবাইল ফোনের দাবি করতো। এসব না পেয়ে সে বিভিন্ন সময় হুমকি দিতো। তিনি সংবাদ সম্মলনের মাধ্যমে প্রশাসনের দৃষ্টি আকর্ষণসহ মানিকের বিচার দাবি করেন।


কমেন্ট বক্স
notebook

কার্পাসডাঙ্গায় কাচামাল ব্যবসায়ীর ছু*রিকাঘা*তে ফল ব্যবসায়ী মধু নি*হ*ত