শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

মেহেরপুরে মউকের উদ্যোগে হাসপাতালে খাদ্য খাবার বিতরণ

  • আপলোড তারিখঃ ১৪-০৬-২০২০ ইং
মেহেরপুরে মউকের উদ্যোগে হাসপাতালে খাদ্য খাবার বিতরণ
প্রতিবেদক, আমঝুপি: নোভেল করোনা ভাইরাস প্রতিরোধে স্থানীয় মানবাধিকার সংগঠন মানব উন্নয়ন কেন্দ্র (মউক) দুই মাস ব্যাপী বিভিন্ন কর্মসূচি গ্রহণ ও বাস্তবায়ন করে আসছে। কর্মসূচির মধ্যে বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে জীবানুনাশক স্প্রে করা, জনগণের মধ্যে হ্যান্ড স্যানিটাইজার, মাস্ক, খাদ্য সামগ্রী ও ঔষধপত্র বিতরণ উল্লেখযোগ্য। কর্মসূচির অংশ হিসেবে গতকাল শনিবার বেলা দেড়টার দিকে মউক-এর অনুসন্ধান টিমের সমন্বয়ক ও নির্বাহী প্রধান আশাদুজ্জামান সেলিম-এর নেতৃত্বে মউকের ৭ সদস্য বিশিষ্ট একটি করোনা প্রতিরোধে ক্যাম্পেইন ও অনুসন্ধানী টিম মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তিরত করোনা রোগীদের মধ্যে প্রোটিন সমৃদ্ধ খাদ্য, ফলমুল ও হ্যান্ড স্যানিটাইজারসহ রোগীর বিভিন্ন প্রয়োজনীয় সামগ্রী প্রদান করে। এ সময় মেহেরপুর জেনারেল হাসপাতালের তত্বাবধায়ক রফিকুল ইসলাম ও হাসপাতালের আবাসিক কর্মকর্তাসহ (আরএমও) বিভিন্নপর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


কমেন্ট বক্স
notebook

কার্পাসডাঙ্গায় কাচামাল ব্যবসায়ীর ছু*রিকাঘা*তে ফল ব্যবসায়ী মধু নি*হ*ত