শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

কালীগঞ্জে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

  • আপলোড তারিখঃ ১২-০৬-২০২০ ইং
কালীগঞ্জে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
প্রতিবেদক, কালীগঞ্জ: ঝিনাইদহের কালীগঞ্জ থানা পুলিশ অভিযান চালিয়ে শফিকুল ইসলাম শফি নামের যাবজ্জীবন সাজাপ্রাপ্ত দীর্ঘদিনের পলাতক আসােিক গ্রেপ্তার করেছে। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাতে থানা পুলিশের একটি চৌকস দল আড়পাড়া এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে। তিনি কালীগঞ্জ শহরের দক্ষিণ আড়পাড়ার মৃত সিদ্দিকুর রহমানের ছেলে। দীর্ঘদিন ধরে তিনি পুলিশের চোখ ফাঁকি দিয়ে পালিয়ে বেড়াচ্ছিলেন। কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকতা (ওসি) মুহা. মাহফুজুর রহমান জানান, শফিকুল ইসলাম একটি মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি। গোপন সংবাদের ভিত্তিতে গভীর রাতে আড়পাড়ায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। দীর্ঘদিন ধরে তিনি পালিয়ে বেড়াচ্ছিলেন।


কমেন্ট বক্স
notebook

কার্পাসডাঙ্গায় কাচামাল ব্যবসায়ীর ছু*রিকাঘা*তে ফল ব্যবসায়ী মধু নি*হ*ত