শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

কুমার নদের পাড় থেকে সরকারি গাছ উপড়ে ফেলার অভিযোগ

  • আপলোড তারিখঃ ১২-০৬-২০২০ ইং
কুমার নদের পাড় থেকে সরকারি গাছ উপড়ে ফেলার অভিযোগ
প্রতিবেদক, আলমডাঙ্গা: আলমডাঙ্গার কুমার নদের পাড়ে সদ্য রোপণকৃত ফলজ ও বনজ গাছ উপড়ে ফেলার অভিযোগ তুলেছে ঠিকাদারি প্রতিষ্ঠান। গতকাল বৃহস্পতিবার রাতের আধারে ওসমানপুর বিশ্বাস পাড়া এলাকা থেকে প্রায় দেড় শতাধিক গাছ উত্তোলন করে দুর্বৃত্তরা। এ ঘটনায় আলমডাঙ্গা থানায় একটি সাধারণ ডায়েরি করেছে ঠিকাদারি প্রতিষ্ঠান। জানা যায়, আলমডাঙ্গা উপজেলার বড় বোয়ালিয়া সুইস গেইট থেকে যাদবপুর জোড়া ব্রিজ পর্যন্ত ১২ কিলোমিটার পূর্ণ খননের কাজ পায় কুষ্টিয়ার প্রথম শ্রেণির ঠিকাদারি প্রতিষ্ঠান নাসির উদ্দিন মোল্লা। গত অক্টোবর মাস থেকে মার্চ মাস পর্যন্ত এ খনন কাজ করে তারা। এই প্রকল্পের মধ্যে প্রায় ১ কোটি ৩৯ লাখ টাকার বিভিন্ন প্রজাতির ফলজ ও বনজ গাছ রোপণ করে প্রতিষ্ঠানটি। গত কয়েক দিন যাবৎ ওসমানপুর গ্রামস্থ থেকে প্রায় দেড় শতাধিক গাছ উত্তোলন করে দুর্বৃত্তরা। গাছগুলোর রোপণ ব্যয় হিসাবে খরচ ধরা হয়েছে প্রায় ৫০ হাজার টাকা। কিন্ত কে বা কারা এই গাছগুলো রাতের আধারে উত্তোলন করে সরকারি অর্থ নষ্ট করেছে। এই ঘটনায় ঠিকাদারি প্রতিষ্ঠান নাসির উদ্দিন মোল্লা বাদী হয়ে আলমডাঙ্গা থানায় একটি সাধারণ ডায়েরি করেন। এ ঘটনায় আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর কবির বলেন, ঠিকাদারি প্রতিষ্ঠানের পক্ষ থেকে সাধারণ ডায়েরি করা হয়েছে। গাছ উত্তোলনের বিষয়ে তদন্ত করা হচ্ছে। সরকারি গাছ উত্তোলনে জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনা হবে। এ বিষয়ে আলমডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা লিটন আলী জানান, সরকারি কাজে কেউ কোনো বাধা সৃষ্টি করলে তাঁর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। সরকারি গাছ উত্তোলন এটা গুরুতর অপরাধ। বিষয়টি নিয়ে তদন্ত করা হচ্ছে।


কমেন্ট বক্স
notebook

কার্পাসডাঙ্গায় কাচামাল ব্যবসায়ীর ছু*রিকাঘা*তে ফল ব্যবসায়ী মধু নি*হ*ত