শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

মেহেরপুরে নতুন করে আরও একজন করোনায় আক্রান্ত

  • আপলোড তারিখঃ ১২-০৬-২০২০ ইং
মেহেরপুরে নতুন করে আরও একজন করোনায় আক্রান্ত
মেহেরপুর অফিস: মেহেরপুরে নতুন করে আরও একজন করোনায় আক্রান্ত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার এ তথ্য নিশ্চিত করেছেন মেহেরপুর সিভিল সার্জন ডাক্তার নাসির উদ্দিন। মেহেরপুরের সিভিল সার্জন ডা. নাসির উদ্দীন জানান, মেহেরপুর জেলা থেকে ৪২ জনের নমুনা সংগ্রহ করে কুষ্টিয়া ল্যাবে পাঠানো হয়। ল্যাবের পরীক্ষার প্রাপ্ত ফলাফলে একজন করোনায় আক্রান্ত হয়েছেন। বাকি ৪১ জনের শরীরে করোনাভাইরাসের কোনো নমুনা পাওয়া যায়নি বলে নিশ্চিত করা হয়। উল্লেখ্য, মেহেরপুর জেলায় মোট করোনায় আক্রান্ত সর্বশেষ প্রাপ্ত হিসাব সর্বমোট নমুনা পাঠানো হয়েছে ১৫১২টি, সর্বমোট ফলাফল এসেছে ১৩৬৯ টি, নেগেটিভ ১৩৩৬টি, পজেটিভ ৩৩, ২ জন মৃত্যুবরণ করেছেন।


কমেন্ট বক্স
notebook

কার্পাসডাঙ্গায় কাচামাল ব্যবসায়ীর ছু*রিকাঘা*তে ফল ব্যবসায়ী মধু নি*হ*ত