শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

মেহেরপুর জেলা কৃষক দলের স্মারকলিপি প্রদান

  • আপলোড তারিখঃ ১১-০৬-২০২০ ইং
মেহেরপুর জেলা কৃষক দলের স্মারকলিপি প্রদান
মেহেরপুর অফিস: মেহেরপুরে কৃষকদের থেকে সরাসরি ধান ক্রয় এবং ন্যায্যমূল্য প্রদান নিশ্চিত করতে মেহেরপুর জেলা কৃষক দলের উদ্যোগে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে। গতকাল বুধবার দুপুরের দিকে এ স্মারকলিপি প্রদান করা হয়। মেহেরপুর জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য মাসুদ অরুন জেলা কৃষক দলের পক্ষ থেকে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করেন। জেলা প্রশাসকের পক্ষে সহকারী কমিশনার নাহিদ হাসান স্মারকলিপিটি গ্রহণ করেন। এ সময় জেলা বিএনপি ও কৃষক দলের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।


কমেন্ট বক্স
notebook

কার্পাসডাঙ্গায় কাচামাল ব্যবসায়ীর ছু*রিকাঘা*তে ফল ব্যবসায়ী মধু নি*হ*ত