শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

ক্রেতার সমাগম, প্রশাসনের নিরাপত্তা জোরদার

  • আপলোড তারিখঃ ১১-০৬-২০২০ ইং
ক্রেতার সমাগম, প্রশাসনের নিরাপত্তা জোরদার
স্বাস্থ্যবিধি মেনে তিন মাস পর শুরু হলো আলমডাঙ্গা পশুহাট আলমডাঙ্গা অফিস: স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব বজায় রেখে প্রায় ৩ মাস পর আলমডাঙ্গা পশুহাটে শুরু হলো গরু, মহিষ বিক্রয়। দীর্ঘ বন্ধের অবসান ঘটিয়ে হাট শুরু হওয়ার প্রথম দিনে ক্রেতা, বিক্রেতাদের সমাগম ছিল দেখার মত। গতকাল বুধবার আলমডাঙ্গা পশুহাট প্রায় তিন মাস বন্ধ থাকার পর পুনঃরায় শুরু হয়েছে। গতকাল সরেজমিন ঘুরে দেখা গেছে, হাটে আগত বেশির ভাগ লোকেরই মুখে মাস্ক পরিহিত ছিল। যতটা সম্ভব সামাজিক দূরত্ব বজায় রেখে তাদেরকে পশু ক্রয়, বিক্রয় করতে দেখা গেছে। দীর্ঘদিন বন্ধ থাকার পর হাট খোলা থাকায় উৎসুক জনতার ভিড়ও ছিলো লক্ষ করার মত। এ ছাড়াও হাটে প্রশাসনের পক্ষ থেকে কঠোর নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হয়েছিল। আলমডাঙ্গা পশুহাটটি অত্র অঞ্চলের সর্ববৃহত পশুহাট হিসেবে পরিচিত। এই হাটের ইজারার টাকার উপর পৌরসভার কর্মকর্তাদের বেতন নির্ভর করে। তবে প্রথম দিন চালু হওয়ায় সামাজিক দুরত্ব বজায় রাখতে হিমসিম খেতে হচ্ছিল হাট মালিকদেরকে। হাটে বরাবর উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তাকে সার্বক্ষনিক তদারকি করতে দেখা যায়। যদি এই ভাবে সরকারি আদেশ মনে হাট মালিক, পৌর মেয়র ও প্রশাসন সহায়তা করে তাহলে আগামি হাটে আরো ভাল ভাবে সামাজিক দূরত্ব মেনে হাটে ক্রেতা, বিক্রেতাসহ সকলকে দেখা যাবে বলে ধারণা করছে হাট কর্তৃপক্ষ। এ বিষয়ে পৌর মেয়ের সাথে কথা হলে তিনি বলেন, এখন করোনা কালে আমরা স্বাস্থবিধি মনে, সামাজিক দুরত্ব বজয় রেখে এবং মাস্ক বাধ্যতামুলক ব্যবহার করার নিশ্চয়তা প্রদান করে হাট পরিচালনা করব।


কমেন্ট বক্স
notebook

কার্পাসডাঙ্গায় কাচামাল ব্যবসায়ীর ছু*রিকাঘা*তে ফল ব্যবসায়ী মধু নি*হ*ত