শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

মুন্সিগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা আদায়

  • আপলোড তারিখঃ ১১-০৬-২০২০ ইং
মুন্সিগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা আদায়
প্রতিবেদক, মুন্সিগঞ্জ: আলমডাঙ্গার মুন্সিগঞ্জ বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৩ ব্যবসা প্রতিষ্ঠানকে ৯ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গতকাল বুধবার দোকানে ভীড় থাকা, মুখে মাস্ক না পড়ায় এবং সামাজিক দূরত্ব বজায় না রাখায় ব্যবসা প্রতিষ্ঠানের মালিকদের কাছ থেকে এ জরিমানা আদায় করা হয়। এসময় মুন্সিগঞ্জ বাজারের হাসপাতাল মোড়ে অবস্থিত ফুড কর্নারের মালিক জাহাঙ্গীর আলমকে ৫ হাজার, মেসার্স এ ডি ব্রিক্স ও লিফা হার্ড ওয়ার্কের মালিক আসিরুল ইসলাম সেলিমকে ২ হাজার এবং মদন মোহন মিষ্টি ভান্ডাররের মালিক শ্রী দিপক শাহ্কে ২ হাজার টাকা জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ফিরোজ হোসেন।


কমেন্ট বক্স
notebook

কার্পাসডাঙ্গায় কাচামাল ব্যবসায়ীর ছু*রিকাঘা*তে ফল ব্যবসায়ী মধু নি*হ*ত