শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

দর্শনায় শুটারগান, গুলিসহ দুই অস্ত্র ব্যবসায়ী গ্রেপ্তার

  • আপলোড তারিখঃ ১০-০৬-২০২০ ইং
দর্শনায় শুটারগান, গুলিসহ দুই অস্ত্র ব্যবসায়ী গ্রেপ্তার
সমীকরণ প্রতিবেদক: দর্শনার বুইচিতলায় অভিযান চালিয়ে একটি ভারতীয় তৈরি ওয়ান শুটারগান, দুই রাউন্ড গুলিসহ দুই অস্ত্র ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে ঝিনাইদহ র‌্যাব-৬। গতকাল মঙ্গলবার তাঁদের গ্রেপ্তার করা হয়। জানা যায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সিপিসি-২, র‌্যাব-৬ এর একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে চুয়াডাঙ্গা জেলার দর্শনা থানাধীন বুইচিতলা এলাকায় অস্ত্র ক্রয়-বিক্রয় চলছে। উক্ত সংবাদের ভিত্তিতে সিপিসি-২, র‌্যাব-৬, ঝিনাইদহ ক্যাম্পের একটি আভিযানিক দল বুইচিতলা এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানকালে অস্ত্র ক্রয়-বিক্রয়ের সময় দামুড়হুদা উপজেলার কুড়ুলগাছির ফুলবাড়ী গ্রামের সদর উদ্দিনের ছেলে সাইফুল ইসলাম (২৭) ও একই গ্রামের মৃত আবদার আলীর ছেলে তরিকুল মণ্ডল (৩৫) নামের দুই অস্ত্র ব্যবসায়ীকে গ্রেপ্তার করে র‌্যাব। পরবর্তীতে তাঁদের কাছ থেকে একটি ভারতীয় তৈরি ওয়ান শুটারগান, দুই রাউন্ড গুলি, একটি মোবাইল সেট ও দুটি সিমকার্ড উদ্ধার করা হয়।


কমেন্ট বক্স
notebook

কার্পাসডাঙ্গায় কাচামাল ব্যবসায়ীর ছু*রিকাঘা*তে ফল ব্যবসায়ী মধু নি*হ*ত